|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অফিসের কর্মীদের আইফোন ১৬ উপহার, ভিডিও ভাইরাল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৩ পিএম
২৮২ পঠিত
অফিসের কর্মীদের আইফোন ১৬ উপহার, ভিডিও ভাইরাল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দীপাবলি উৎসবে কর্মীদের চমকে দিতে আইফোন ১৬ উপহার দিয়েছে ভারতের দিল্লিভিত্তিক একটি ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি প্রতিষ্ঠান। কর্মীদের ডেস্কে রঙিন ফিতা দিয়ে সাজানো নতুন আইফোন রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যতিক্রমী এই উপহারের ঘটনায় প্রতিষ্ঠানটির প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। ভারতী...
দীপাবলি উৎসবে কর্মীদের চমকে দিতে আইফোন ১৬ উপহার দিয়েছে ভারতের দিল্লিভিত্তিক একটি ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি প্রতিষ্ঠান। কর্মীদের ডেস্কে রঙিন ফিতা দিয়ে সাজানো নতুন আইফোন রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যতিক্রমী এই উপহারের ঘটনায় প্রতিষ্ঠানটির প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের নয়াদিল্লির রোহিণী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলি উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কর্মীদের প্রত্যেকের ডেস্কে কম্পিউটারের সামনে রাখা হয়েছে একটি করে আইফোন ১৬। উৎসবের আমেজ বাড়াতে প্রতিটি ফোনই রঙিন ফিতা দিয়ে সাজানো ছিল। ভিডিওতে সাদা, সবুজ, নীল ও কালোসহ বিভিন্ন রঙের আইফোন দেখা যায়। ভিডিওর শেষ দিকে কয়েকজন নারী কর্মীকে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গেছে। সাধারণত দীপাবলিতে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের মিষ্টি, উপহারের ঝুড়ি কিংবা দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী উপহার দিয়ে থাকে। তবে কর্মীদের প্রত্যেককে আইফোন দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। ‘ফাইন্যান্সারসাব’ নামে লোন ও ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে তাদের ক্যাপশনে লিখেছে, ‘কোনো প্রতিযোগিতা নয়। আপনারা কী উপহার পেয়েছেন?’ পোস্টটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে। অনেকেই প্রতিষ্ঠানটির এমন উদার উদ্যোগের প্রশংসা করেছেন। এদিকে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। শুরুতে কয়েকজন ব্যবহারকারী ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ ধারণা করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে। এমন এক মন্তব্যের জবাবে প্রতিষ্ঠানটি হাস্যরসের সঙ্গে জানায়, ভিডিওটি আবার দেখতে এবং এটি এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত করে। এক ব্যবহারকারী প্রতিষ্ঠানটিতে চাকরি করার আগ্রহ প্রকাশ করে জানতে চান, সেখানে কোনো পদ খালি আছে কি না। আরেকজন মজা করে মন্তব্য করেন, দীপাবলিতে এমন উপহারের ভিডিও দেখে ঈর্ষা এড়াতে হয়তো ইনস্টাগ্রাম ব্যবহারই বন্ধ রাখতে হবে। একজন মন্তব্য করেন, নারী কর্মীদের আইফোন দেওয়া হলেও পুরুষ কর্মীদের দেওয়া হয়েছে স্বর্ণমুদ্রা। অন্য একজন আক্ষেপ করে লেখেন, তার প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত এক বাক্স সোনপাপড়িও দেওয়া হয়নি। সূত্র: এনডিটিভি

সূত্র: কালবেলা