অফিসে ঝিমাচ্ছিল মাস্টার-পয়েন্টসম্যান, পরিত্যক্ত লাইনে ঢুকে গেল ট্রেন
গণমাধ্যম ডেক্স
জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস পরিত্যক্ত লাইনে ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্টেশন মাস্টার এবং পয়েন্টসম্যান অফিস কক্ষে ঘুমে ঝিমাচ্ছিলেন বলে অভিযোগ করেন স্থানীয় কয়েকজন। পরে চালকের বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় ওই ট্রেন। সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে নরুন্দি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে স্টেশনে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি দুই নম্বর লাইনে ঢুকার কথা। পরিত্যক্ত তিন নম্বর লাইনে ট্রেনটি ঢুকে গেলে স্টেশনের মাঝামাঝি কাটা লাইনে ক্রস পিলার দেখে দ্রুত ট্রেনটি থামান চালক। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। পরে পিছিয়ে গিয়ে ক্রসিং ঠিক করে দুই নম্বর লাইনে ঢোকে ট্রেনটি। এতে আধঘণ্টা সময় নষ্ট হয়। বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
রেলওয়ে স্টেশনের এক ব্যবসায়ী বকুল মিয়া বলেন, ট্রেনটি ঢোকার কথা ছিল দুই নম্বর লাইনে, কিন্তু ঢুকে যায় তিন নম্বর লাইনে। ট্রেনের গতি কম থাকায় এবং চালকের বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পেরেছে।
পয়েন্টসম্যান মজিবুর রহমান বলেন, ‘ভুলে পয়েন্ট পরিবর্তন করা হয়নি। পাথরের ট্রেন বারবার ঢুকে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয়। এটা ভুল হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী অফিসে ঝিমানোর কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি। ভুলে ট্রেনটি তিন নম্বর লাইনে ঢুকে গিয়েছিল। কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইউরোপের সুপারমার্কেটে সাইবার হামলা, প্রভাব পড়েছে ফিনল্যান্ডেও
জাতীয় -
২
পাকিস্তানে সামরিক বাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ১৭
জাতীয় -
৩
এই সপ্তাহে মিলবে টানা ৩ দিনের ছুটি, পাবেন না যারা
জাতীয় -
৪
‘মবের শিকার’ সেই অধ্যক্ষ ২৬ মাস পর ফিরলেন দায়িত্বে
জাতীয় -
৫
মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় ও ভাঙচুরের মামলায় শিশুটির বাবাকে আত্মসমর্পণের নির্দেশ
জাতীয় -
৬
শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রদল
সারাবাংলা -
৭
বিরোধ মেটাতে আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে চীন-ফিলিপাইন
জাতীয় -
৮
টাকার লোভ সামলাতে না পেরে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন ‘সমন্বয়ক’ রিয়াদ
জাতীয় -
৯
ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলার অর্থসহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতীয় -
১০
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
আন্তর্জাতিক -
১১
মসজিদের মাইকে গ্রামবাসীকে ডেকে দোকানপাট ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
জাতীয় -
১২
‘শুক্রবার মেয়ের জন্মদিন পালন করছি, এখন সব শেষ’
জাতীয় -
১৩
রাস্তায় পাওয়া মুড়ির প্যাকেট ঘরে নিতেই বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা
সারাবাংলা -
১৪
নাইজেরিয়ায় পুলিশবহরে সশস্ত্র হামলা, নিহত ৮
জাতীয় -
১৫
বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে মোকাবিলা: নজরুল ইসলাম আজাদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন