|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অভিলাষ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:০০ এএম
৩১০ পঠিত
অভিলাষ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

ইচ্ছে করে তোমাকে নিয়ে ধরি একটা বাজি
ভোজবাজির মতো করে সবটা জিতে যাই
জনসমুদ্রে হোক উৎসব না হয় বিষাদ,
তারপর জানুক সমাজ,
আমি যে তোমার!
তারপর আসে বিষাদের দুপুর
নিজের সাথে চলে নিজের বিগ্রহ!
সাইন, কস, থিটা সব হয় এলোমেলো
মনে হয়, অজানা ছায়াপথে
আমি যাচ্ছি চলে,
চাঁদের আলোর হাতছানিতে সূর্যের তীব্র উষ্ণতায়!
জোড়াতালি হিসেবের সম্মুখে তুমি
জয়-পরাজয়ের মধ্যস্থতায় আমিও হাজির,
একপাশে পড়ে থাকে অসহায় ব্যাকুল মন
আকুল করা অনুরোধে দেয় সাড়া।
তারপর আসে এক সোনালি বিকেল
হলুদ পাতা জানায় বসন্তের উষ্ণ সম্ভাষণ,
বসন্ত আসুক, থেকে যাক শতাব্দীজুড়ে,
না হয় হাঁটব না আর ফেলে আসা ফ্রোজেন লেকে।।
*লেখক: তামান্না মহুয়া, প্রোগ্রাম এক্সেস কো–অর্ডিনেটর, সাস্কাচুয়ান হেলথ রিজিওন, সাস্কাটুন, কানাডা

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

সূত্র: প্রথম আলো