আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান
গণমাধ্যম ডেক্স
ভারতের আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জে প্রায় ৭৫০টি বাঙালি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার ৯ নম্বর ব্লকের প্রায় ৬৫০ বিঘা সরকারি জমি থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন।
অনেক বছর ধরে এলাকাটিতে থাকা বসতিগুলো উচ্ছেদ করতে রোববার সেখানে প্রায় ৬০টি বুলডোজার ব্যবহার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আসামের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা আইজিপি অখিলেশ কুমার সিং ও ধুবড়ির জেলা কমিশনার দিবাকর নাথ অভিযান তদারকি করেন।
দিবাকর নাথ জানান, মোট ৮০০ বিঘা জমিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। আদালত-সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকায় অবশিষ্ট ১৫০ বিঘা জমিতে এখনই উচ্ছেদ অভিযান চালানো হয়নি। জমিটি শিল্প বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তাঁর ভাষ্য, এতে দুই বছর ধরে পরিকল্পিত একটি শিল্পপার্ক তৈরির কাজ এগিয়ে নেওয়া যাবে।
দিবাকর নাথের দাবি, এখানকার বাসিন্দারা বিভিন্ন ধাপে জমিটি জবরদখল করেছিলেন এবং তাঁদের অনেকেরই অন্য জায়গায় বিকল্প জমি রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা তাঁর এ দাবি প্রত্যাখ্যান করেছেন।
আশি বছর বয়সী বাসিন্দা আলী চাঁদ ফকির জানান, ১৯৬২ সালে ব্রহ্মপুত্রের ভাঙন ও বন্যায় ভিটেমাটি হারিয়ে তিনি গোয়ালপাড়া থেকে এখানে এসেছিলেন। তিনি এবং আরও অনেকে ১৯৭২ থেকে ২০১৬ সালের মধ্যে ‘তৌজি’ ব্যবস্থার অধীনে নিয়মিত জমির রাজস্ব দিয়েছেন।
উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অনেকে বিকল্প জমি না পেয়ে আত্মীয়দের বাড়ি, রাস্তার পাশের অস্থায়ী কুঁড়েঘর কিংবা নিচু চর এলাকায় আশ্রয় নিয়েছেন। তাঁদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বলে জানা গেছে।
জেলহত্যা দিবস আজ
উচ্ছেদ অভিযান চলাকালে মসজিদ, উপাসনালয় ও কবরস্থানসংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। অনেক মানুষ কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ দরগাহ ও কবরস্থানে প্রার্থনা করেন। এ সময় একটি দরগাহ ভাঙার মুখে হঠাৎ বুলডোজার বিকল হয়ে পড়ে। এর চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
আসামে কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানত বাঙালি মুসলমানদের বসবাসের এলাকাগুলোতেই এসব অভিযান চালানো হচ্ছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী
জাতীয় -
২
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
জাতীয় -
৩
সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি
জাতীয় -
৪
সৌদি আরবে প্রবাসীদের করণীয়-বর্জনীয় জানাল মন্ত্রণালয়
জাতীয় -
৫
১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ২ কাতল
জাতীয় -
৬
জেলহত্যা দিবস আজ
জাতীয় -
৭
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
জাতীয় -
৮
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
অর্থনীতি -
৯
একই সড়ক সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন
জাতীয় -
১০
সিরাজগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী কারাগারে
জাতীয় -
১১
টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ
জাতীয় -
১২
মুঠোফোন দেখে উত্তর লিখছিল শিক্ষার্থী, বহিষ্কারের পর স্কুলের পেছনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১৩
শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত
জাতীয় -
১৪
বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার
জাতীয় -
১৫
পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন