|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউরোপের স্বাধীনতার জন্য হুমকি উত্তর কোরিয়া: জার্মান চ্যান্সেলর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:৩৩ পিএম
২৮৫ পঠিত
ইউরোপের স্বাধীনতার জন্য হুমকি উত্তর কোরিয়া: জার্মান চ্যান্সেলর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর মাধ্যমে উত্তর কোরিয়া পুরো ইউরোপের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মের্ৎস ব...
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর মাধ্যমে উত্তর কোরিয়া পুরো ইউরোপের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মের্ৎস বলেন, কোরীয় উপদ্বীপের নিরাপত্তার সঙ্গে ইউরোপের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। একইভাবে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিও কোরীয় উপদ্বীপের নিরাপত্তাকে প্রভাবিত করে। তিনি বলেন, ‘এর স্পষ্ট উদাহরণ হলো, উত্তর কোরিয়ার সেনারা যখন ইউক্রেনের দনবাস অঞ্চলে যুদ্ধ করছে, তখন তারা পুরো ইউরোপের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করছে।’  এর বিনিময়ে মস্কো পিয়ংইয়ংকে অস্ত্র সরবরাহ করলেও তার প্রভাব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। জার্মান চ্যান্সেলর আরও জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের ন্যায়সংগত ও স্থায়ী সমাধান খুঁজতে জার্মানি ও ইউরোপের অংশীদার দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রচেষ্টায় ইউরোপের প্রতি দক্ষিণ কোরিয়ার সমর্থনের জন্য প্রেসিডেন্ট লি জে মিয়ংকে ধন্যবাদ জানান মের্ৎস। তিনি বলেন, এ যুদ্ধে কী পরিণতি হবে, তার ওপর ইউরোপ ও এশিয়া উভয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা কাঠামো নির্ভর করবে। সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স