|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইকবাল সোবহানের বিরুদ্ধে কী অভিযোগ আছে সেটা দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম
২৪৪ পঠিত
ইকবাল সোবহানের বিরুদ্ধে কী অভিযোগ আছে সেটা দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইকবাল সোবহান আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে কী...

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ইকবাল সোবহান আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সেটি দেখা হবে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরী যদি আটক হয়ে থাকেন, আমি জানি না হয়েছেন কি না। যদি হয়ে থাকেন, তার বিরুদ্ধে নির্ধারিত কোনো অভিযোগ আছে কি না, সেটা দেখা যাবে।’

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, বিকেলে ইকবাল সোবহান চৌধুরী অফিসে যাওয়ার পর সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি এড়াতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ সময় আরও দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।

একই ঘটনায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ডিবিসি নিউজের অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক রাজীব ঘোষকেও।

সূত্র: নতুন আরএসএস সোর্স