উখিয়ায় নলকূপ থেকে নির্গত গ্যাসে আগুন জ্বলছেই, ১৪৪ ধারা জারি
গণমাধ্যম ডেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে বের হওয়া গ্যাসে আগুন জ্বলছেই। গত মঙ্গলবার ভোরে আগুনের সূত্রপাত হয়। চার দিন পেরিয়ে গেলেও আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালেও আগুন নেভেনি। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার।
এদিকে আগুন দেখতে ঘটনাস্থলে প্রত্যহ উৎসুক মানুষের ভিড় বাড়ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ১৪৪ ধারা জারির মাধ্যমে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল ও জমায়েত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ গ্যাসের আধার থেকে উচ্চচাপে গ্যাস বের হয়ে আসছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে গ্যাসের প্রকৃতি ও উৎস নিশ্চিত হতে নমুনা বিশ্লেষণ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে গ্যাসের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সাত দিন সময় নেওয়ার কথা জানিয়েছে বাপেক্সের বিশেষজ্ঞ দল।
স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ প্রায় ১৫ দিন আগে ওই স্থানে নলকূপ খননের কাজ শুরু করেন। গত মঙ্গলবার ভোরে খনন স্থল থেকে হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে। পরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে গ্যাস নির্গমন অব্যাহত রয়েছে এবং আগুন জ্বলছে, যা চারদিন ধরে অব্যাহত রয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি
জাতীয় -
২
বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান
জাতীয় -
৩
অটোরিকশার ব্যাটারি চার্জের স্থান নির্ধারণ করে দেওয়া হলো
জাতীয় -
৪
তোরাহ: বিশ্বাসের শিকড়, জীবনের নির্দেশনা
জাতীয় -
৫
আট বছর পর চা শ্রমিকদের ভোটের লড়াই, তফসিল আজ
সারাবাংলা -
৬
‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব
জাতীয় -
৭
নিউইয়র্কের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সে প্রভার আয়নাবাজি
জাতীয় -
৮
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
জাতীয় -
৯
হরমুজ প্রণালিতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
জাতীয় -
১০
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত, মরদেহ আসছে শনিবার
সারাবাংলা -
১১
এক দিনের ব্যবধানে কমলো সোনার দাম, ভরি কত
অর্থনীতি -
১২
টেকনাফ সীমান্তে ফের বিস্ফোরণের বিকট শব্দ
জাতীয় -
১৩
নিষেধাজ্ঞার ২২ দিনে ৫২ জনের কারাদণ্ড
জাতীয় -
১৪
‘লাকি টাচ’-এর দাম ২৫ লাখ! ভূমি-ওরির ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
জাতীয় -
১৫
১১ দলীয় জোট লংমার্চে গোপালগঞ্জে কোনো পথসভা করবে না
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন