|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ শুরু করেছে আনসার-ভিডিপি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ পিএম
৩৬৬ পঠিত
উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ শুরু করেছে আনসার-ভিডিপি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পটুয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে মহাপরিচা...
পটুয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবায় আনসার-ভিডিপির প্রায় ৬০ লাখ সদস্যকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সদস্যদের প্রশিক্ষণ, আন্তঃবাহিনী সমন্বয় এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’ মহাপরিচালক জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন যৌথ প্রশিক্ষণের পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গেও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিরক্ষা উপদেষ্টার দিকনির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় নেওয়া এ উদ্যোগ পর্যায়ক্রমে উপকূলীয় জেলাসহ দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘নৌবাহিনী, কোস্ট গার্ড, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হবে। বিশেষ করে মৎস্যজীবী ও মাছ ধরার নৌযানের নিরাপত্তা, উদ্ধার অভিযান এবং দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে আনসার সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।’ অনুষ্ঠানে মহাপরিচালক আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ বা গণপ্রতিরক্ষা দর্শনের আলোকে বাহিনীর সদস্যদের জাতীয় নিরাপত্তায় সম্পৃক্ত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার কার্যক্রমে দেশপ্রেম, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবা ও আত্মত্যাগের চেতনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীকেও সম্পৃক্ত করা হচ্ছে।’ প্রশিক্ষণের পাশাপাশি সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন মহাপরিচালক। তিনি জানান, কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। জাপানি ভাষা প্রশিক্ষণের পাশাপাশি প্রান্তিক শক্তি লিমিটেডের মাধ্যমে জাপান ও ইউরোপে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আর্থিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রমও চলছে। বাহিনীর আধুনিকায়নের বিষয়ে তিনি বলেন, সদস্যদের সমন্বিত তথ্যভাণ্ডার, কিউআর কোডভিত্তিক ডিজিটাল প্রশিক্ষণ সনদ, ডিজিটাল মনিটরিং, মাঠপর্যায়ে ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স ও সিআরএম ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন বাংলাদেশ কর্মসূচি, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সদস্যদের সম্পৃক্ত করা হচ্ছে। অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী একজন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট এবং অন্য প্রশিক্ষণার্থীদের ডিজিটাল সনদ ও আনসার ব্যাংকের শেয়ার সার্টিফিকেট দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রতিনিধি, জেলার বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত অতিথি এবং আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স