|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এইচএসসিতে শূন্যপাস ২৫ প্রতিষ্ঠানকে শোকজ করবে ঢাকা বোর্ড

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ পিএম
২৪৩ পঠিত
এইচএসসিতে শূন্যপাস ২৫ প্রতিষ্ঠানকে শোকজ করবে ঢাকা বোর্ড
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এমন ফলাফলের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠান থে...

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এমন ফলাফলের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১০২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।

সোমবার (২ নভেম্বর) কারণ দর্শানোর নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বোর্ড কর্মকর্তারা জানান, শোকজের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রাখা হবে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গত ৫ বছরের পরীক্ষার ফলাফল এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হবে। এসব তথ্য বিশ্লেষণের পর প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পরের ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, শূন্য পাসের হার থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকার তিনটি, ফরিদপুরের ৪টি, গাজীপুরের একটি, গোপালগঞ্জের একটি, কিশোরগঞ্জের দুটি, মানিকগঞ্জের দুটি, মুন্সীগঞ্জের ৩টি, নারায়ণগঞ্জের দুটি, রাজবাড়ীর দুটি, শরীয়তপুরের একটি এবং টাঙ্গাইলের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

যেসব প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ঢাকার ৩টি প্রতিষ্ঠান হলো ই হক কলেজ, সিটি মডেল কলেজ ও এশিয়ান আইডিয়াল কলেজ। ফরিদপুরের চারটি প্রতিষ্ঠান হচ্ছে কবি জসীম উদ্দীন উচ্চবিদ্যালয়, মেঘচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কাজী সিরাজুল ইসলাম গার্লস হাই স্কুল এবং সাঈদা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ।

এ ছাড়া গাজীপুরের জালাল উদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজ এবং গোপালগঞ্জের দুর্বাসুর মডেল হাই স্কুলের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।

কিশোরগঞ্জের প্রতিষ্ঠান দুটি হলো কিশোরগঞ্জ সিটি কলেজ ও আবুল কাশেম কলেজ। মানিকগঞ্জের ড. আবদুর রহিম খান মহিলা কলেজ এবং গোলাম মনির হোসেন মহিলা কলেজও রয়েছে শূন্য পাসের তালিকায়।

মুন্সীগঞ্জের মদিনীমণ্ডল গার্লস কলেজ, রাইদা অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও হাসাড়াখালি কিশোর উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। নারায়ণগঞ্জের তালিকায় রয়েছে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে, রাজবাড়ীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার কলেজ ও কাচারী পাড়া হাইস্কুল এবং শরীয়তপুরের নগর পাড়া স্কুল অ্যান্ড কলেজও শূন্য পাসের তালিকায় রয়েছে।

টাঙ্গাইলের ৪টি প্রতিষ্ঠান হলো আলোয়া হাইস্কুল, খন্দকার আসাদুজ্জামান একাডেমি, শিমলা পাবলিক হাইস্কুল ও সুরা তরুণ শিক্ষাঙ্গন।

সূত্র: কালবেলা