|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

একঝলক (০১ নভেম্বর ২০২৬)

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৪:৪১ পিএম
৩১৯ পঠিত
একঝলক (০১ নভেম্বর ২০২৬)
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুয়াশাচ্ছন্ন সকালে কুঞ্জলতা ফুল। নতুনপাড়া, রাঙামাটি, ১ নভেম্বর
লেবু ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। বিলাইছড়িপাড়া, রাঙামাটি, ১ নভেম্বর
ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এখন ট্রলারে করে আসছে ইলিশ। আড়তে আকার অনুযায়ী বাছাই করছেন শ্রমিকেরা। মৎস্য অবতরণ কেন্দ্র, বরিশাল, ১ নভেম্বর
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সফিপুর বাজার, কালিয়াকৈর, গাজীপুর, ১ নভেম্বর
হাটে উঠেছে পুরোনো ধান। কৃষকদের কাছ থেকে কেনা ধান স্তূপ করছেন শ্রমিকেরা। কুন্দারহাট, নন্দীগ্রাম, বগুড়া, ১ নভেম্বর
হেমন্তের কুয়াশাচ্ছন্ন সকালে ধান কাটছেন কৃষক। দীঘি দক্ষিণপাড়া, মানিকগঞ্জ, ১ নভেম্বর
উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। ভ্যানে করে গ্রামে গ্রামে লেপ-তোশক বিক্রি করছেন এক ব্যবসায়ী। হামচিয়াপুর, মালঞ্চী, পাবনা, ১ নভেম্বর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে নিষিদ্ধ তিন চাকার যান। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১ নভেম্বর
মাঠে জমেছে বৃষ্টির পানি। সেই পানিতেই ফুটবল নিয়ে খেলায় মেতেছে শিশুরা। রেলওয়ে ফুটবল মাঠ, চাটমোহর, পাবনা, ১ নভেম্বর
বিলের পাশে জলাভূমিতে দাঁড়িয়ে এক জোড়া বালি হাঁস। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১ নভেম্বর
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকা সড়ক অবরোধে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছেন সমর্থকেরা। সুপারিবাগান এলাকা, ১ নভেম্বর
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হা-মীম গ্রুপের কারখানার সামনে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। নরসিংহপুর, আশুলিয়া, ১ নভেম্বর
এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে প্রথম হয়েছে রংপুর সরকারি কলেজ। বোর্ডসেরা হওয়ার আনন্দ ভাগাভাগি করতে আড্ডায় মেতেছেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। রংপুর সরকারি কলেজ, ১ নভেম্বর
ট্রেনের যাত্রীদের কাছে গামছা বিক্রি করছেন মোবারক হোসেন। ফুলতলা রেলস্টেশন, খুলনা, ১ নভেম্বর
বাগানে ফুটেছে সাদা মুসান্ডা, যা পত্রলেখা নামেও পরিচিত। সাদা অংশগুলো আসলে ফুলের পাপড়ি নয়, বড় হয়ে যাওয়া বৃতি। ছোটরা, কুমিল্লা, ১ নভেম্বর
স্কুলের পথে শিশুরা। ফুলতলা রেলস্টেশন, খুলনা, ১ নভেম্বর
কম দামে চাল ও আটা কিনতে ওএমএসের ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। টেপাখোলা, ফরিদপুর, ১ নভেম্বর
জাতীয় যুব দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করেন তরুণেরা। টাউন হল, রংপুর, ১ নভেম্বর
বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য বিক্রিতে ব্যবহৃত হয় কাগজের ঠোঙা। তাই বিক্রির জন্য তৈরি করা ঠোঙা বাড়ির পাশে খোলা জায়গায় রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। গোয়ালচামট লাহিড়ীপাড়া, ফরিদপুর, ১ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষের সময় মিরপুর ১০ ও মিরপুর ১১ এলাকায় মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। মিরপুর ১১ স্টেশনের সামনে, ঢাকা, ১ নভেম্বর

সূত্র: প্রথম আলো