এমপির ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি
গণমাধ্যম ডেক্স
নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নূরুজ্জামানসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে দেওয়া সারের ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবি উঠেছে। এ দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কয়েকজন সার ডিলার ও উপজেলা বিএনপির আহ্বায়ক।
গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে যোগ্যতা উপেক্ষা করে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর প্রকাশিত গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় সরকারি নীতিমালা ও যোগ্যতা উপেক্ষা করা হয়েছে। সংসদ সদস্য আব্দুল আজিজের চাহিদাপত্র (ডিও লেটার) এবং তাঁর ছোট ছেলে মাহমুদুজ্জামানের ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র ধরে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ধারাবারিষা ইউনিয়নে সংসদ সদস্যের বড় ছেলে নূরুজ্জামানকে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া সংসদ সদস্যের ভাগ্নের স্ত্রী রাজিয়া বেগমের মালিকানাধীন রাজ বিজনেস সেন্টার এবং ছোট ছেলে মাহমুদুজ্জামানের ভায়রাসহ ঘনিষ্ঠজনদেরও সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া কয়েকজনের ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদামসহ প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ এবং সার ব্যবসায়ী রাজু আহম্মেদ, শাহিন হোসেন, আতিকুল ইসলাম, রইচ উদ্দিন, শামীম আক্তার, আয়নাল হোসেন ও গোলাম হোসেন।
অভিযোগের অনুলিপি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা প্রশাসকের। তিনি বিষয়টি দেখবেন।
লাইভে নির্দোষ দাবি হত্যা মামলার সন্দেহভাজন ব্যক্তির
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন ব্যক্তি ইরফান নিয়াজ ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।
গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত স্থান থেকে লাইভে এসে সাত মিনিট সাত সেকেন্ড বক্তব্য দেন ইরফান। তিনি নূরুজ্জামানের অনুসারী হিসেবে পরিচিত।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা মোটরসাইকেলটি গুরুদাসপুরের নয়াবাজার থেকে উদ্ধার করা হয়েছে।
নিবন্ধনবিহীন মোটরসাইকেলটি ইরফান নিয়াজের বলে ধারণা করছে পুলিশ। নিহত শাকিলের বাবা রবিউল করিম তাঁর ছেলের হত্যাকাণ্ডে ইরফান নিয়াজ জড়িত অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামে উত্তেজনা, সংঘর্ষে আহত ২০
সারাবাংলা -
২
একটি বই ভাগ করে পড়া দুই বোনের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন
জাতীয় -
৩
শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় -
৪
আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যেই মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড গুলি
জাতীয় -
৫
অর্থনৈতিক প্রবৃদ্ধি-নিরাপত্তায় আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
৬
ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯: পদত্যাগের ঘোষণা দিলেন স্পেনের পরিবহনমন্ত্রী
জাতীয় -
৭
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
জাতীয় -
৮
একই আদেশে তিনবার জামিনের আবেদন, ১১ জনকে হাইকোর্টের শোকজ
জাতীয় -
৯
ভক্তদের কাছে ‘লেডি মেগাস্টার’ মৌসুমী, জন্মদিনে ভালোবাসায় সিক্ত
জাতীয় -
১০
টানা ৯ ম্যাচ জয়হীন বাংলাদেশ, পেছনের কারণ জানালেন কোচ
জাতীয় -
১১
চুয়াডাঙ্গায় ট্রেন থামিয়ে এলাকাবাসীর অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম
জাতীয় -
১২
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
বিনোদন -
১৩
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা
জাতীয় -
১৪
প্রতিদিন চুমু খেতে হবে—সিনেমায় অদ্ভুত শর্ত
জাতীয় -
১৫
ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর মানিক হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন