কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, চাকরি গেল এএসপির
গণমাধ্যম ডেক্স
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয়। এরপর ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে।
বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
শনিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
কাজী মিজানুর রহমান অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, কাজী মিজানুর রহমান ২০২০ সালের ১৪ জুলাই থেকে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনে কর্মরত ছিলেন। এ সময় ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে ওই নারীর সঙ্গে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় দায়ের করা মামলার আদালতের পর্যবেক্ষণেও তাদের মধ্যে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে আসে বলে বিভাগীয় মামলার নথির সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।
বিভাগীয় তদন্তে বলা হয়, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে কাজী মিজানুর রহমান পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়।
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের পরামর্শ নেওয়া হয়। পরে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর শনিবার তার অবসরের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিদ্যুতের শর্টসার্কিট থেকে এক ঘরে আগুন, ছড়িয়ে পড়ে পুড়লো ১৫ বসতঘর
সারাবাংলা -
২
৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
জাতীয় -
৩
হোটেলে ‘মুরগির চাপ-গ্রিল’ খেয়ে ৭ জন হাসপাতালে, ইউএনওর কাছে অভিযোগ
জাতীয় -
৪
ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত অন্ধ্র উপকূলে, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে
জাতীয় -
৫
কূটনৈতিক বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
জাতীয় -
৬
শাহরুখ-দীপিকার ৩ মিনিট ৪২ সেকেন্ডের ঝড়
বিনোদন -
৭
যুক্তরাষ্ট্রে ভোটের আগে সুসংবাদ পেল ডেমোক্র্যাটরা, তবে মিশিগানে বিব্রত
জাতীয় -
৮
আফগানিস্তান প্রিমিয়ার লিগে সাকিব
খেলাধুলা -
৯
আজকে সারাদেশের আবহাওয় শুষ্ক থাকতে পারে
জাতীয় -
১০
আর্জেন্টিনাকে ‘মিথ্যে’ বলেছে মেসির পা জোড়া
জাতীয় -
১১
ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন, আয় কেমন হতে পারে
জাতীয় -
১২
বিচ্ছেদের ছয় বছর পর আবার বিয়ে করছেন গায়িকা, বললেন, ‘স্বামী কোটিপতি নন’
জাতীয় -
১৩
লেকের জলে নয়, বিষাক্ত বর্জ্যে তলিয়ে গেলো গোটা শহর
লাইফস্টাইল -
১৪
নির্বাচনের ঠিক আগেই ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক’ হামলা
আন্তর্জাতিক -
১৫
দুই দিনব্যাপী সোলার এক্সপো শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন