কোনো বিষয়ে কসম করে তা রাখতে না পারলে করণীয়
গণমাধ্যম ডেক্স
রাগ, অভিমান কিংবা আবেগের বশে অনেক সময় মানুষ কোনো কাজ করা বা না করার বিষয়ে কসম করে বসেন। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতি বদলে গেলে সেই কসম রক্ষা করা সম্ভব হয় না। কখনো প্রিয়জনের অনুরোধে, আবার কখনো নিজের প্রয়োজনেই কসম ভাঙতে হয়। এ অবস্থায় কসম ভঙ্গের বিধান কী এবং এর জন্য কী করতে হবে, তা জানা জরুরি।
মানুষের রাগ ও অভিমান স্বাভাবিক আবেগ। তবে এসব আবেগের বশবর্তী হয়ে কসম করার পর তা রক্ষা করতে না পারলে ইসলামে এর জন্য কাফফারা আদায়ের বিধান রয়েছে। পবিত্র কোরআনে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আল্লাহ তোমাদের তোমাদের নিরর্থক শপথের জন্য পাকড়াও করবেন না। কিন্তু তোমরা যে শপথ পরিপক্বভাবে করে থাকো, সেজন্য তিনি তোমাদের পাকড়াও করবেন। সুতরাং তার কাফফারা হলো, দশজন মিসকিনকে মধ্যম ধরনের খাবার দেবে, যা তোমরা তোমাদের পরিবারবর্গকে খাইয়ে থাকো। অথবা তাদের বস্ত্র দান করবে কিংবা একজন গোলাম আজাদ করবে। তবে কারও কাছে যদি (এসব জিনিসের মধ্য হতে কিছুই) না থাকে, সে তিন দিন রোজা রাখবে। এটা তোমাদের শপথের কাফফারা যখন তোমরা শপথ করবে (এবং তারপর তা ভেঙে ফেলবে)। তোমরা নিজেদের শপথকে রক্ষা করো। এভাবেই আল্লাহ তোমাদের সামনে নিজ আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করো।’ (সুরা মায়িদা: ৮৯)
এ আয়াতের আলোকে কসম ভঙ্গের কাফফারা সম্পর্কে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলাকে বলেন, কসম রক্ষা করতে না পেরে ভেঙে ফেলার কারণে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে। আর এর কাফফারা হলো, দশজন মিসকিনকে পেট ভরে দুবেলা খাবার খাওয়ানো অথবা প্রত্যেককে এক জোড়া করে কাপড় দেওয়া। এ দুটির কোনোটি সম্ভব না হলে টানা তিন দিন রোজা রাখতে হবে।
এদিকে রাগ নিয়ন্ত্রণ করাও অত্যন্ত জরুরি। কারণ, রাগের বশে নেওয়া কোনো সিদ্ধান্ত অনেক সময় মানুষকে বিপদে ফেলতে পারে, যা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। (বোখারি: ৫৭৬৩, মুসলিম: ২৬০৯)
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সেন্টমার্টিনে আসছে পর্যটক, দ্বীপে ফিরেছে ‘ঈদের আনন্দ’
সারাবাংলা -
২
শ্রমিক আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: আ.লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার আসামি
সারাবাংলা -
৩
শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতার চেষ্টা, জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
৪
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
আন্তর্জাতিক -
৫
মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি -
৬
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে সশস্ত্র বাহিনী
জাতীয় -
৭
সীমান্তে গাঁজাসহ ২১ লাখ টাকার চোরাচালান জব্দ
জাতীয় -
৮
পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার
জাতীয় -
৯
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা
জাতীয় -
১০
৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর
জাতীয় -
১১
উইন্ডিজের ব্যাটিং নিয়ে যেন হুমকিই দিয়ে রাখলেন স্যামি
জাতীয় -
১২
রিপাবলিকানদের হারে ৬ হাজার কোটি ডলারের বেশি হারালেন মাস্ক
আন্তর্জাতিক -
১৩
মালিকদের ওপর বাড়তি মজুরি চাপিয়ে দিলে ব্যবসা টিকবে না: নুরুল হক
জাতীয় -
১৪
ব্যায়াম করার পরের দিনেও হাত-পায়ের পেশিতে ব্যথা থাকে কেন
জাতীয় -
১৫
নারীর বাড়িতে হামলা-ভাঙচুর, ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন