|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কলমাকান্দায় দুই বাঁশের সেতু উদ্বোধন করল শিশু শিক্ষার্থীরা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম
২৬৯ পঠিত
কলমাকান্দায় দুই বাঁশের সেতু উদ্বোধন করল শিশু শিক্ষার্থীরা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কাউবাড়ি নদীর ওপর নির্মিত দুটি বাঁশের সেতু উদ্বোধন করেছে শিশু শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে লেংগুরা ইউনিয়নের রাধানগর ও জিগাতলা এলাকায় সেতু দুটি নির্মাণ করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে রাধানগর সরকারি প্রাথম...

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কাউবাড়ি নদীর ওপর নির্মিত দুটি বাঁশের সেতু উদ্বোধন করেছে শিশু শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে লেংগুরা ইউনিয়নের রাধানগর ও জিগাতলা এলাকায় সেতু দুটি নির্মাণ করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেতু দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাধানগর এলাকায় নির্মিত বাঁশের সেতুটির দৈর্ঘ্য ১০২ ফুট এবং প্রস্থ ৫ ফুট। জিগাতলার সেতুটির দৈর্ঘ্য ১০৭ ফুট, প্রস্থও ৫ ফুট। সেতু দুটি দিয়ে প্রতিদিন ১৩টি গ্রামের মানুষ যাতায়াত করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীর চলাচলেরও অন্যতম মাধ্যম এই পথ।

উদ্বোধনী অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন, কাউবাড়ি নদীর কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের নদী পারাপারে ভোগান্তি ছিল বেশি। মানুষের দুর্ভোগ বিবেচনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে আপাতত বাঁশের সেতু দুটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে স্থায়ী যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে পাকা সেতু নির্মাণের দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মিলন বলেন, সেতু দুটি চালু হওয়ায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। তবে এটি সাময়িক ব্যবস্থা। কাউবাড়ি নদীর ওপর স্থায়ী পাকা সেতু নির্মাণ হলে পুরো অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

এদিকে বাঁশের সেতু উদ্বোধনে আনন্দিত হলেও স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়েছে শিশুশিক্ষার্থীরা। তাদের ভাষ্য, বর্ষাকালে নদী পারাপারে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। বাঁশের সেতুতে চলাচল কিছুটা সহজ হলেও নিরাপদ ও টেকসই যাতায়াতের জন্য পাকা সেতু প্রয়োজন।

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশের এই সেতু দুটির উদ্বোধন করেছে। এতে তারা খুব আনন্দিত। তবে শিক্ষার্থীসহ এলাকার মানুষের নিরাপদ চলাচলের জন্য এখানে পাকা সেতু নির্মাণ হলে আরও ভালো হবে।’

সূত্র: কালবেলা