গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন: রাশেদ প্রধান
গণমাধ্যম ডেক্স
গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের জামতলা এলাকায় লংমার্চ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ‘লংমার্চ শেষ করে খুলনা বিভাগের ১০টি জেলা সফর করছেন। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে তৃণমূলের মানুষের মতামত নেওয়া জরুরি। প্রথম লংমার্চের তুলনায় পরবর্তী লংমার্চগুলো আরও সফল হয়েছে। সর্বশেষ খুলনা-কুষ্টিয়া লংমার্চে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নারী-পুরুষ নির্বিশেষে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ স্বাগত জানিয়েছেন। তাদের কণ্ঠে বারবার একদফা আন্দোলনের দাবি শোনা গেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের কার্যক্রমে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আগামীতে সিলেটে লংমার্চ এবং পরবর্তী সময়ে ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সারাদেশ থেকে লংমার্চ করে ঢাকায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে।’
সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে একদফা অর্থাৎ সরকার পতনের আন্দোলনে যেতে বাধ্য হবেন উল্লেখ করে তিনি বলেন, সংসদে গণভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ প্রধান বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেও তারা গণভোট আগে আয়োজনের দাবি জানিয়েছিলেন। কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের মাধ্যমে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে কোনো নির্বাচন আয়োজনের আগে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, যাতে দেশে আর কোনো স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে।’
মতবিনিময় সভায় তিনি সাতক্ষীরাবাসীকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয় -
২
‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’
জাতীয় -
৩
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
৪
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয় -
৫
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
জাতীয় -
৬
প্রথমবারের মত নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য
জাতীয় -
৭
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সারাবাংলা -
৮
বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৯
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি
জাতীয় -
১০
নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে
জাতীয় -
১১
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
জাতীয় -
১২
শ্রমিকদের হামলায় নিহত তরুণের মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা
জাতীয় -
১৩
ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতাকে কতটা চেনেন
জাতীয় -
১৪
বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা
জাতীয় -
১৫
এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন