গোল্ডেন ভিসার সুযোগ দিচ্ছে পর্তুগাল, আবেদন নিষ্পত্তিতে থাকবে অগ্রাধিকার
গণমাধ্যম ডেক্স
২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল সরকার। এ কর্মসূচির আওতায় বিদেশি বিনিয়োগকারীদের আবাসন অনুমতিসংক্রান্ত আবেদন প্রক্রিয়াকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
পর্তুগিজ সংবাদমাধ্যম দ্য পর্তুগাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির ২০২৭ সালের প্রস্তাবিত রাষ্ট্রীয় বাজেট নিয়ে সংসদীয় আলোচনায় প্রেসিডেন্সিমন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো এ বিষয়ে কথা বলেন।
প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রী স্বীকার করেছেন, আগামী বছর গোল্ডেন ভিসার আবেদনগুলো নিয়মিতকরণ ও নিষ্পত্তি করা সরকারের অগ্রাধিকারগুলোর একটি হবে।
গোল্ডেন ভিসার আনুষ্ঠানিক নাম ‘রেসিডেন্স পারমিটস ফর ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি’ (এআরআই)। এসব আবেদন প্রক্রিয়াকরণ থেকে পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ উল্লেখযোগ্য রাজস্ব আয় করে। তথ্যমতে, প্রতিটি আবাসন অনুমতিপত্রের বিপরীতে প্রায় ৬ হাজার ইউরো পর্যন্ত ফি আদায় হতে পারে।
অভিবাসনসেবা উন্নত করার পাশাপাশি বিদেশি নাগরিকদের কাছ থেকে আদায় করা ফি দিয়ে সংস্থাটির কার্যক্রম পরিচালনার অর্থায়ন নিশ্চিত করতে চায় সরকার।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ২০১২ সালে গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করে পর্তুগাল। এ কর্মসূচির আওতায় নির্ধারিত বিনিয়োগ ও আইনি শর্ত পূরণকারী বিদেশি বিনিয়োগকারী এবং তাদের যোগ্য পরিবারের সদস্যরা দেশটিতে বসবাসের অনুমতি পেতে পারেন।
কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
তবে ২০২৩ সালে আইন পরিবর্তনের পর নতুন আবেদনকারীদের জন্য আবাসন বা সম্পত্তি কেনার মাধ্যমে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ বন্ধ করা হয়। বর্তমানে কয়েকটি বিকল্প বিনিয়োগের মাধ্যমে এ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
এসব বিনিয়োগের মধ্যে রয়েছে যোগ্য বিনিয়োগ তহবিল, বৈজ্ঞানিক গবেষণা, সাংস্কৃতিক প্রকল্প এবং নির্দিষ্ট ধরনের ব্যবসায়িক বিনিয়োগ।
অন্যদিকে, যারা আগে থেকেই গোল্ডেন ভিসা পেয়েছেন, তাদের আবাসন অনুমতির ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো মেনে চলতে হবে। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত বিনিয়োগ বজায় রাখার বাধ্যবাধকতাও রয়েছে।
২০২৭ সালে আবেদন নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকা বিদেশি বিনিয়োগকারীদের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে অগ্রগতি আসতে পারে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নারীর গোপন ভিডিও ধারণ করতে গিয়ে ধরা, গণপিটুনি খেলেন স্বেচ্ছাসেবক দল নেতা
সারাবাংলা -
২
ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ
সারাবাংলা -
৩
বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া মিসরের সেই কোচ বরখাস্ত
খেলাধুলা -
৪
রোনালদো-বেনজেমার পদাঙ্ক অনুসরণ করে ‘আনস্টপেবল’ এমবাপ্পে
জাতীয় -
৫
কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
জাতীয় -
৬
সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা সেলিম গ্রেপ্তার
জাতীয় -
৭
আগাম শীতের প্রভাবে স্বাস্থ্যঝুঁকিতে চরাঞ্চলের মানুষ
জাতীয় -
৮
শ্যামাপূজা ও শুভ দীপাবলি আজ
জাতীয় -
৯
মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
জাতীয় -
১০
জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের
জাতীয় -
১১
স্বপ্নের বিস্তার, সুযোগের বৈষম্য ও সাফল্যের সংজ্ঞা
জাতীয় -
১২
প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১ শতাংশের বেশি
জাতীয় -
১৩
মরুভূমিতে মিলেছে মঙ্গল গ্রহের প্রাচীন উল্কা
জাতীয় -
১৪
প্রতিদিন আমাদের শরীরে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন
জাতীয় -
১৫
নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন