|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামে লেগুনার সিটের নিচে মিলল এলজি-কার্তুজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০১:৫২ পিএম
২৬৯ পঠিত
চট্টগ্রামে লেগুনার সিটের নিচে মিলল এলজি-কার্তুজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় লেগুনার চালকের সিটের নিচে ব্যাগে রাখা একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ...

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় লেগুনার চালকের সিটের নিচে ব্যাগে রাখা একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান চালায় নগর পুলিশের ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল।

গ্রেপ্তার মিজানুর রহমান (৪৮) খাগড়াছড়ি সদর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ আরিফিন বাজার এলাকায় থাকতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি লেগুনায় অবস্থানরত দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মিজানুর রহমানকে আটক করা হলেও তার সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যান। পরে মিজানুরের তথ্যে লেগুনার চালকের সিটের নিচে রাখা একটি ব্যাগ থেকে এলজি ও কার্তুজটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর পুলিশকে জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তবে সেগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।

সূত্র: নতুন আরএসএস সোর্স