|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামে হামে আরও দুই প্রাণহানি, আক্রান্ত ৮১

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:০৬ পিএম
২২০ পঠিত
চট্টগ্রামে হামে আরও দুই প্রাণহানি, আক্রান্ত ৮১
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রামে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে ৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ৮১ জনসহ চলতি বছরে চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়...

চট্টগ্রামে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে ৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ৮১ জনসহ চলতি বছরে চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪১৮ জনে।

বুধবার (৪ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

মারা যাওয়া দুই শিশু হলো- চট্টগ্রাম নগরের ডবলমুরিং অঞ্চলের সাড়ে ৫ বছর বয়সী ফাহিম ও কক্সবাজারের চকরিয়ার ৪ মাস বয়সী শিশু আনাছ। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

বিভিন্ন সূত্রের দাবি, স্বাস্থ্য বিভাগ প্রাপ্ত তথ্যে আক্রান্ত ও মৃত্যুর পূর্ণাঙ্গ চিত্র ওঠে আসে না। কারণ অনেক ল্যাব ও বেসরকারি হাসপাতাল থেকে নিয়মিত প্রতিবেদন পাঠানো হয় না। ফলে বাস্তব ক্ষেত্রে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি কালবেলাকে বলেন, চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হই তাহলে মৃত্যুর হার বেশি হয়। শিশুর ইমিউনিটির বিষয়টিও নজরে রাখা প্রয়োজন। আবার অনেক শিশুকে বয়সের কারণে টিকার আওতায় আনা সম্ভব হয় নাই।

তিনি বলেন, আক্রান্ত শিশুকে হাসপাতালে আইসোলেশনের পাশাপাশি ঘরের আইসোলেশনেরও প্রয়োজন। সবকিছু মিলিয়ে ডিসেম্বর নাগাদ আমরা হামের প্রাদুর্ভাব কমাতে পারব বলে আশা রাখছি।

সূত্র: নতুন আরএসএস সোর্স