|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামে ২০০ স্থাপনা উচ্ছেদ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:৩৬ পিএম
৩৭৪ পঠিত
চট্টগ্রামে ২০০ স্থাপনা উচ্ছেদ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রামের পর্যটনকেন্দ্র ফয়েসলেক চিড়িয়াখানা এলাকা থেকে ইউএসটিসি (ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম) পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শনিবার (৩১ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে ওই এলাকার ফুটপাত দখলমুক্ত ক...
চট্টগ্রামের পর্যটনকেন্দ্র ফয়েসলেক চিড়িয়াখানা এলাকা থেকে ইউএসটিসি (ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম) পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শনিবার (৩১ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে ওই এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। চসিকের উদ্যোগে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অভিযান চলাকালে ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য, অবৈধ দখলদারদের ব্যবসা পরিচালনার জন্য নয়। ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা বরদাশত করা হবে না। এ ধরনের দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, ফয়েসলেক চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এর প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স