চানাচুরের প্যাকেটে মিলল ‘তিন লাখ টাকার’ হেরাইন, মোহাম্মদপুরে যুবক গ্রেপ্তার
গণমাধ্যম ডেক্স
বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ চানাচুরের প্যাকেট। মোড়কে লেখা ‘ঈগল চানাচুর’ ও ‘ঈগল ফুডস’। তবে ভেতরে রয়েছে মাদক হেরোইন। রাজধানীর মোহাম্মদপুরে এমন ১০টি প্যাকেটসহ মো. ফরিদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে মোট ১ হাজার ৫০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের এসি ওয়ার্ল্ড নামের একটি দোকানের সামনে থেকে ফরিদকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন মোট ১৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
আজ শনিবার তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির একটি দল এলাকায় মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে টহলে ছিল। রাত ১০টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ গোপন খবর পায়, বাবর রোডের একটি দোকানের সামনে দুজন ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছেন। এর ১০ মিনিটের মধ্যে পুলিশের দলটি সেখানে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে ফরিদকে ধরে ফেলে, তবে তাঁর সঙ্গে থাকা অপরজন পালিয়ে যান।
পুলিশ জানায়, তল্লাশির সময় ফরিদের ট্রাউজারের বাঁ পকেট থেকে একটি হলুদ রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের ভেতর ছিল ‘ঈগল চানাচুর’ লেখা ১০টি প্লাস্টিকের ছোট্ট প্যাকেট। প্রতিটি প্যাকেটে রুপালি কাগজে মোড়ানো ১০০টি করে মোট ১ হাজার পুরিয়া হেরোইন ছিল। এ ছাড়া আরও ১০টি সাদা রঙের জিপার ব্যাগ থেকে রুপালি কাগজে মোড়ানো ৫০টি করে আরও ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে মেপে দেখা যায়, উদ্ধার হওয়া মোট হেরোইনের ওজন ১৫০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ পুলিশকে জানান, তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা। পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যেই তিনি হেরোইনগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
বিনোদন -
২
সোমবার শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন
জাতীয় -
৩
অধিবেশন বসছে কাল, সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
জাতীয় -
৪
১৬ দাবিতে এপেক্স ফুটওয়্যার শ্রমিকদের কর্মবিরতি, দুই দিনের ছুটি ঘোষণা
জাতীয় -
৫
সুপুরুষ ব্যতীত বিবাহ করছি না: জুমা
জাতীয় -
৬
‘যার বিয়া তার খবর নাই!’ বিয়ের খবর নিয়ে আসাদ নূরের রসিকতা
জাতীয় -
৭
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি বার্তা
জাতীয় -
৮
দেশের বাইরে আক্দ, পারশা মাহজাবিনের বর কে?
জাতীয় -
৯
শেখ হাসিনাকে ফেরাতে ইমোশন নয়, আইনের পথেই এগোবে সরকার: আইনমন্ত্রী
জাতীয় -
১০
ইংল্যান্ডে খেলা হামজাকে দেখে ‘অবাক’ হয়েছেন পাকিস্তান কোচ
জাতীয় -
১১
প্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি
বিনোদন -
১২
ছেলেকে এলবিডব্লু দিয়ে ইতিহাস গড়েছিলেন যে বাবা
জাতীয় -
১৩
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির চিকিৎসা চলছে ভারতে, আশঙ্কামুক্ত জানাল বিজিবি
জাতীয় -
১৪
রিয়াদে আরামকো ভবনে বিস্ফোরণ
জাতীয় -
১৫
গাদি আইজেনকটের নেতৃত্বে কি বদলাবে ইসরায়েল?
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন