|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চবি ও চেম্বারের উদ্যোগে গোলটেবিল বৈঠক ৪ নভেম্বর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ এএম
৪৩১ পঠিত
চবি ও চেম্বারের উদ্যোগে গোলটেবিল বৈঠক ৪ নভেম্বর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শিল্পখাতের চাহিদার সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার সমন্বয় ঘটাতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্ট...

শিল্পখাতের চাহিদার সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার সমন্বয় ঘটাতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পের সঙ্গে সম্পৃক্ত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

আলোচনায় শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক উঠে আসবে। বিশেষ করে শিল্প খাতের চাহিদাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, যৌথ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন এবং জ্ঞান ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগানোর বিষয়টিও গুরুত্ব পাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক অর্থনীতিতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, মেধা ও উদ্ভাবনী সক্ষমতা শিল্প খাতে কাজে লাগানোর পাশাপাশি কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হবে। এতে চট্টগ্রাম অঞ্চলের শিল্পায়ন, বিনিয়োগ, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক সম্ভাবনা তৈরি হবে।

সূত্র: কালবেলা