চলনবিলে পাখি শিকারে বাধা দেওয়ায় মাছ ব্যবসায়ীকে গুলি
গণমাধ্যম ডেক্স
নাটোরের সিংড়ায় চলনবিলে পাখি শিকারে বাধা দেওয়ায় এক মাছ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহিদুল ইসলাম (৩৮) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শহিদুল ইসলাম বিয়াশ গ্রামের জশমত আলীর ছেলে। অভিযুক্ত সজীব হোসেন (২৬) একই গ্রামের ছায়িম হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সজীব হোসেন এয়ারগান দিয়ে গ্রামের বিভিন্ন পুকুরে নিয়মিত পানকৌড়ি শিকার করেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে একটি পুকুর থেকে চারটি পানকৌড়ি শিকার করেন তিনি। পরে অন্য একটি পুকুরে পাখি শিকার করতে গেলে তাকে বাধা দেন শহিদুল। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শহিদুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন সজীব। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যান তিনি।
স্বজনেরা আহত শহিদুলকে উদ্ধার করে প্রথমে নাটোর শহরের জনসেবা হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্স-রে করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সেখানে ভর্তি করা হয়।
শহিদুল ইসলাম বলেন, ‘সজীব এয়ারগান দিয়ে প্রায়ই পাখি শিকার করেন। আজ তাকে পাখি শিকার করতে দেখে নিষেধ করি। এ নিয়ে আমাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সজীব আমার পেটে গুলি চালান।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, শহিদুলের বুক ও পেটের মাঝামাঝি একটি ক্ষত পাওয়া গেছে। এক্স-রে পরীক্ষায় সেখানে কোনো পিলেট বা ছররা গুলি দেখা যায়নি। তবে এয়ারগানের গুলির বিষয়টি নিশ্চিত হতে আবার এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করার ব্যবস্থা করা হচ্ছে।
অন্যদিকে, আহত শহিদুলের ভাতিজা ফরিদ উদ্দিন বিকেলে বলেন, তার চাচার ডান পাঁজরের ভেতরে একটি গুলি রয়েছে। সেটি বের করতে অস্ত্রোপচার করবেন চিকিৎসকেরা। হাসপাতালে ব্যস্ত থাকায় এখনো থানায় অভিযোগ করা সম্ভব হয়নি। দ্রুতই অভিযোগ দেওয়া হবে।
অভিযুক্ত সজীব হোসেন পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করার খবর তিনি শুনেছেন। শহিদুলের শরীরে একটি গুলি লেগেছে বলেও জেনেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আইসিটি মন্ত্রী
জাতীয় -
২
সাতক্ষীরার শালিখা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাতীয় -
৩
চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও
জাতীয় -
৪
বিসিকে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে রাজনৈতিকভাবে প্রতিহতের হুঁশিয়ারি আজাদের
জাতীয় -
৫
লন্ডনে সাবেক গণিত শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক -
৬
‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি
জাতীয় -
৭
মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
জাতীয় -
৮
ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
জাতীয় -
৯
কেশম দ্বীপের আকাশে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান
জাতীয় -
১০
মোংলা বন্দর হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হাব: নৌ-পরিবহন মন্ত্রী
জাতীয় -
১১
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
জাতীয় -
১২
আবারও কালিতে ঢেকে দিয়েছে রবীন্দ্রনাথের গ্রাফিতি, পাশেই লাগিয়েছে প্রচারপত্র
সারাবাংলা -
১৩
সারা দিন বড়শি ফেলে ধরলেন একটি কাতলা, তাতেই জিতে নিলেন দুই লাখ টাকা
জাতীয় -
১৪
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতে পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী
জাতীয় -
১৫
গবেষণামুখী প্রজন্ম তৈরিতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন