|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জামায়াত ও আ.লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০২:৩২ পিএম
৩০৮ পঠিত
জামায়াত ও আ.লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেওয়ার হুমকির পর শ্রমিক আন্দোলনের নামে সৃষ্ট অরাজকতার দায় জামায়াত এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি মন্তব্যটি করেন। কালবেলার পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফে...
সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেওয়ার হুমকির পর শ্রমিক আন্দোলনের নামে সৃষ্ট অরাজকতার দায় জামায়াত এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি মন্তব্যটি করেন। কালবেলার পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দিব!' লংমার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে?  জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।  গতকাল (রোববার) মিরপুর, আশুলিয়া, গাজীপুরে সেটিই হয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর প্লান নিয়ে আগাচ্ছে দেশবিরোধী শক্তিগুলো। সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরেও গতকাল জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিল। আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকাপ ও গার্মেন্টসে আগুন লাগিয়ে চলে যায়। ওই আগুন লাগানোর ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কর্তৃক অগ্নিসন্ত্রাসের উস্কানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে কি আইনের আওতায় আনা উচিৎ নয়?

সূত্র: নতুন আরএসএস সোর্স