|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জয় পেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের চিন্তা করছে ক্যারিবীয়রা, আশাবাদী বাংলাদেশও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৩২ পিএম
১৬৬ পঠিত
জয় পেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের চিন্তা করছে ক্যারিবীয়রা, আশাবাদী বাংলাদেশও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মিরপুর টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশের স্পিন আক্রমণের মুখোমুখি হতে হলেও রক্ষণাত্মক না হয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফার। শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি জানান, উইকেটের ধরনের কথা চিন্তা না করে ইতিবাচক মনোভাব নিয়ে ব্যাট চালিয়ে লক্ষ্য পূরণ কর...

মিরপুর টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশের স্পিন আক্রমণের মুখোমুখি হতে হলেও রক্ষণাত্মক না হয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফার। শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি জানান, উইকেটের ধরনের কথা চিন্তা না করে ইতিবাচক মনোভাব নিয়ে ব্যাট চালিয়ে লক্ষ্য পূরণ করতে চায় তার দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫৩ রানেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের পতন হওয়া ২৬টি উইকেটের ২০টিই নিয়েছেন স্পিনাররা, যা স্পষ্ট করে দেয় যে চতুর্থ ইনিংসেও বল বেশ ঘুরবে এবং নিচু হবে। তবে রেইফার মনে করেন, এমন উইকেটে স্রেফ টিকে থাকার চেষ্টা করার কোনো মানে হয় না।

রেইফার বলেন, আপনাকে রান তোলার চেষ্টা করতেই হবে। এমন উইকেটে শুধু টিকে থাকার লড়াই করে বাঁচা যায় না, কারণ কোনো বল হঠাৎ বাঁক নেবে, আবার কোনোটা নিচু থাকবে। তাই আপনি যদি রান তোলার ইতিবাচক সুযোগগুলো কাজে লাগানোর মনমানসিকতা রাখেন, তবেই সফল হবেন। উইকেটে বল কীভাবে ঘুরছে বা নিচু হচ্ছে, তা নিয়ে ভেবে লাভ নেই। আমরা কীভাবে খেলতে চাই, সেটাই মূল বিষয়।

চেন্নাইয়ে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প ক্যারিবীয় ব্যাটারদের স্পিন মোকাবিলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে দাবি করে রেইফার যোগ করেন, আমরা সেখানে স্পিনের বিপক্ষে প্রচুর বল খেলেছি। চতুর্থ দিনে তারা আমাদের যে লক্ষ্যই দিক না কেন, আমরা তা তাড়া করতে মুখিয়ে আছি। তবে প্রথম ঘণ্টার খেলাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি দ্রুত বাকি ৪টি উইকেট তুলে নিয়ে আমরা ১২৫ বা এর কাছাকাছি রানের লক্ষ্য সহজভাবে তাড়া করে ম্যাচ জিততে পারব।

অন্যদিকে, বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসান মনে করেন, দ্বিতীয় ইনিংসে ২০০ রানের লিড গড়ে তুলতে পারলে জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৭৯ রান তুলে ১০৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ। উইকেটে জাকের আলীর সঙ্গে অবিচ্ছিন্ন ২৬ রানের জুটি গড়ে লড়ছেন নাঈম (১৮*)।

সূত্র: কালবেলা