|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঝটিকা মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ বলছে আগের ভিডিও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:৪৯ এএম
১৫৫ পঠিত
ঝটিকা মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ বলছে আগের ভিডিও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পুলিশের পুলিশের চোখে ফাঁকি দিয়ে শুক্রবার সকালে ফেনী ও সোনাগাজীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। পুলিশের দাবি- মিছিলের ভিডিওটি আগের, পুরাতন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ট্রাংক রোডের ফুড গার্ডেনের সামনে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় তারা স...

পুলিশের পুলিশের চোখে ফাঁকি দিয়ে শুক্রবার সকালে ফেনী ও সোনাগাজীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। পুলিশের দাবি- মিছিলের ভিডিওটি আগের, পুরাতন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ট্রাংক রোডের ফুড গার্ডেনের সামনে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। ফেনী শহরের ট্রাংক রোডে সকাল ৬টার দিকে পৌর আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। একই সময় সোনাগাজী উপজেলা পরিষদের সামনে ছাত্রলীগ ঝটিকা মিছিল বের করেছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, ফেনী শহরে শুক্রবার কোনো মিছিল হয়নি। আগের পুরাতন ভিডিও কার্ট পেস্ট করে প্রচার করা হয়েছে। পুলিশ সবসময় সোচ্চার রয়েছে।

এ দিকে সোনাগাজী উপজেলা পরিষদের সামনে সকাল ৬টার দিকে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারীর নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি বের হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম কালবেলাকে বলেন, ঝটিকা মিছিলটি ভাড়া করা লোক দিয়ে করার চেষ্টা করা হয়েছে। দেখা মাত্রই পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। শান্তি বিনষ্টকারী যেই হোক; কোনো ছাড় দেওয়া হবে না।

সূত্র: নতুন আরএসএস সোর্স