|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’, ফক্স নিউজকে ট্রাম্প

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম
১৭৩ পঠিত
ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’, ফক্স নিউজকে ট্রাম্প
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ফলাফল নিয়ে ফক্স নিউজে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’ বলে স্বীকার করেন তিনি। ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ারের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্বাচনের আগে বাতাসে পরিবর্তনের আভাস ছিল। তবে ফলাফলে...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ফলাফল নিয়ে ফক্স নিউজে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’ বলে স্বীকার করেন তিনি।

ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ারের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্বাচনের আগে বাতাসে পরিবর্তনের আভাস ছিল। তবে ফলাফলে তিনি বিস্মিত হয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমরা বিশাল জনসভা করেছি। আমি কিছুটা অবাক হয়েছি।’

তবে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কংগ্রেসে দলটির সঙ্গে কাজ করার মতো অনেক বিষয় রয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের কারণে নিজের মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন ট্রাম্প।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স