|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ডর্টমুন্ডের বিপক্ষে ড্রয়ের পর ইনজুরি নিয়ে দুঃসংবাদ পেল বায়ার্ন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০২:১৬ পিএম
১৯৩ পঠিত
ডর্টমুন্ডের বিপক্ষে ড্রয়ের পর ইনজুরি নিয়ে দুঃসংবাদ পেল বায়ার্ন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ের আনন্দের চেয়েও বড় দুঃসংবাদ হয়ে এসেছে বায়ার্ন মিউনিখের ইনজুরি সংকট। বুন্দেসলিগা ক্ল্যাসিকোর লড়াই শেষে বুন্দেসলিগা পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে বাভারিয়ানরা। সামনেই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ তার আগেই দলে...
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ের আনন্দের চেয়েও বড় দুঃসংবাদ হয়ে এসেছে বায়ার্ন মিউনিখের ইনজুরি সংকট। বুন্দেসলিগা ক্ল্যাসিকোর লড়াই শেষে বুন্দেসলিগা পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে বাভারিয়ানরা। সামনেই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ তার আগেই দলের গুরুত্বপূর্ণ একাধিক তারকা মাঠের বাইরে চলে গেছেন। সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন মরক্কান উইঙ্গার ইসমাইল সাইবারি। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের গোলরক্ষক গ্রেগর কোবেলের সঙ্গে ধাক্কা লেগে গোড়ালি মচকে যায় তার। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায় এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। সাইবারির মাঠ ছাড়ার ঠিক দুই মিনিট পর পেশির চোটে পড়ে বাইরে চলে যান অভিজ্ঞ উইঙ্গার সার্জ গ্রানাব্রি। ম্যাচ শেষে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বিল্ড-কে জানান, দুজনের চোটই বেশ গুরুতর মনে হচ্ছে। এখনই নির্দিষ্ট ডায়াগনোসিস বলা সম্ভব না হলেও প্রাথমিকভাবে পরিস্থিতি জটিলই মনে হচ্ছে। শুধু সাইবারি বা গ্যানাব্রিই নন, ম্যাচ শেষে বাসের দিকে যাওয়ার সময় ফরাসি প্লে-মেকার মাইকেল ওলিসেকেও খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। যদিও এবার্ল আশাবাদ ব্যক্ত করে বলেন, ওলিসের চোট হয়তো ততটা গুরুতর নয়, তবে ম্যাচ শেষের উত্তেজনায় তাৎক্ষণিকভাবে সঠিক অবস্থা বোঝা কঠিন। চলতি মৌসুমে একের পর এক তারকা খেলোয়াড়ের চোটে পড়ে ছিটকে যাওয়া নিয়ে নিজের হতাশা লুকাতে পারেননি এবার্ল। তিনি স্বীকার করেন, আমাদের চারপাশে এই মুহূর্তে যা ঘটছে, পরিস্থিতি সত্যিই বেশ ভারী ও কঠিন মনে হচ্ছে। আগামী মঙ্গলবার ইউরোপ সেরা লড়াইয়ে শক্তিশালী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন। অথচ এরই মধ্যে ইনজুরির কারণে দল থেকে বাইরে রয়েছেন লুইস দিয়াস এবং জামাল মুসিয়ালা। উপরন্তু, পায়ের পুরোনো সমস্যার কারণে ডর্টমুন্ডের বিপক্ষে ডাগআউটে ছিলেন না অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়ারও। এমনকি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় ডাগআউটে থাকতে পারেননি প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিও। সব মিলিয়ে চরম এক সংকটের মধ্য দিয়ে সময় পার করছে বাভারিয়ানরা।

সূত্র: কালবেলা