|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ডিসেম্বরে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:২৬ পিএম
৩৯৮ পঠিত
ডিসেম্বরে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ডিসেম্বর মাসে আওয়াজ দিয়ে আপাকে দেশে আনবে- এই অরাজকতা করতে কোনোভাবে আমরা দেব না। এটা আমার স্পষ্ট বার্তা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রা...
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ডিসেম্বর মাসে আওয়াজ দিয়ে আপাকে দেশে আনবে- এই অরাজকতা করতে কোনোভাবে আমরা দেব না। এটা আমার স্পষ্ট বার্তা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  এর আগে ওই এলাকায় ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবি নিয়ে রাস্তায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘গার্মেন্টসের নামে যে আন্দোলন, এটা আসলে গার্মেন্টসের আন্দোলন। এর সঙ্গে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সদস্যরা কেন?’ প্রশাসক বলেন, ‘একটু আগে তারা খবর পেয়েছে, মিরপুর ১১ নম্বর এলাকায় অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা সাধারণ নাগরিকের জীবনযাত্রা ও চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট পরিষ্কার করেছে। এখন সবকিছু আইন প্রয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে।’ শফিকুল ইসলাম খান বলেন, ‘দুষ্কৃতকারীরা অহেতুক ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর হামলার চেষ্টা করেছিল, পরে তারা পালিয়ে গেছে।’ ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার একটা নৈতিক, অল্প হলেও দায়িত্ব আছে যে, রাস্তাঘাট যানজটমুক্ত থাকুক এবং জনগণের নিরাপত্তা ও চলাচলের যে ব্যবস্থাটা করা দরকার, সেটা পরিদর্শনের জন্য আমি এখানে এসেছি।’ সাংবাদিকদের উদ্দেশে প্রশাসক বলেন, ‘আপনারা কত দিন যাবৎ কষ্ট করছেন, এগুলো প্রপার যেটা, সঠিক একটা বিষয় নিয়ে আপনারা নিউজটা করবেন। নগরবাসীর ভোগান্তি যাতে না হয়, এই ভোগান্তিতে যারা ইনফ্লুয়েন্স করবে, তাদের বিরুদ্ধে কঠোর হাতে আইন প্রয়োগকারী সংস্থা আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।’ আন্দোলন ঘিরে রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, ‘দলের পক্ষ থেকে তো আমরা সবসময় জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকব। রাস্তাঘাটে কেউ অরাজকতা করলে এটা আইন প্রয়োগকারী সংস্থা দেখবে। তাদের সহযোগিতা জনগণের পাশাপাশি আমার দল করবে। এটা তো নৈতিক একটা দায়িত্ব।’ প্রশাসক আরও বলেন, রাজনৈতিক ইস্যু তৈরি করে অহেতুক আট মাসের সরকারের সময়ে অস্থির পরিবেশ তৈরি করা হচ্ছে। যারা এ ধরনের অরাজকতার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হবে।

সূত্র: কালবেলা