|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম
২৬৭ পঠিত
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক অংশীদারত্বের বিষয়গুলো তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। বাকিংহাম প্যালেসের পক্ষ থ...
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক অংশীদারত্বের বিষয়গুলো তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে নারী ও মেয়েদের কল্যাণ, নিরাপত্তা, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এ লক্ষ্যে তিনি ঢাকাসহ কক্সবাজারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। ডাচেস সোফি রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী। সফরকালে ঢাকায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সফরের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন ডাচেস। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জানবেন তিনি। এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনের কথা রয়েছে তার। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং তাদের ক্ষমতায়নের বিষয়টি এ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণদের নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবেন ডাচেস সোফি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন তিনি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। কক্সবাজারে অবস্থানকালে রোহিঙ্গা ক্যাম্পে বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন ডাচেস। পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে নেওয়া উদ্যোগগুলোও পর্যবেক্ষণ করবেন তিনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স