|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দুই দফায় বিক্ষোভ চেষ্টা, গ্রেপ্তার  ২৯

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০২:০৩ পিএম
২৭৮ পঠিত
দুই দফায় বিক্ষোভ চেষ্টা, গ্রেপ্তার  ২৯
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুরে শ্রমিকদের তৃতীয় দিনে সড়কে নামতে দেয়নি পুলিশ। দুই দফায় আন্দোলনকারীরা সড়কে নামার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। সোমবার (০২ নভেম্বর) ঢাকা মহ...

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুরে শ্রমিকদের তৃতীয় দিনে সড়কে নামতে দেয়নি পুলিশ। দুই দফায় আন্দোলনকারীরা সড়কে নামার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়।

সোমবার (০২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার আবু নাসের রিকাবদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মিরপুর গোল চত্বর এলাকায় এলাকায় উপস্থিত হয়ে রিকাবদার বলেন, আজ শ্রমিকরা দুই দফায় রাস্তায় নামার চেষ্টা করেছিলো। তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে দুই দফা শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। শ্রমিকদের সরিয়ে দিতে মিরপুর-১৪ এলাকায় আন্দোলনকারীদের একবার ধাওয়া দেওয়া দেয় এবং আরেক দফা মিরপুর-২ এলাকায় টিয়ারসেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। 

এদিন সকাল ১১টার দিকে মিরপুর-৬ নম্বর শিয়ারবাড়ী ও পূরবী এলাকার কয়েকটি গার্মেন্টস থেকে শ্রমিকরা মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। সে সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। 

এর আগে সকাল ৯টায় মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন পোশাক শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।

এদিকে আন্দোলন থেকে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে জানিয়ে মিরপুর বিভাগের উপ কমিশনার আবু নাসের রিকাবদার বলেন, আরোও মামলা হবে৷ গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৯ জন গ্রেফতার ছিলো৷ আজ দুপুর পর্যন্ত মোট ২৯ জন গ্রেফতার করা হয়েছে৷ 

এর আগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি যুগ্ম কমিশনার (ক্রাইম ও প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম বলেন, এই শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের দুষ্কৃতিকারী, যারা রাস্তাঘাট বন্ধ করে, যারা আইন লঙ্ঘন করে আইন-শৃঙ্খলা অবনতি করতে চায়, তাদের কোনো সুনির্দিষ্ট এখানে উদ্দেশ্য থাকতে পারে। যেই হোক, আমাদের কাছে যারা আইন অমান্য করছে, আইন লঙ্ঘন করছে, আইন-শৃঙ্খলা অবনতি করতে চাচ্ছে বা করছে, তারা আমাদের দৃষ্টিতে অপরাধী। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। 

গ্রেপ্তারদের পরিচয় পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে কোনো অপরাধীর বিশেষ কোনো পরিচয় নাই। যারা আইন অমান্য করছে, আইন অমান্য করে জনগণের জানমালের নিরাপত্তা বা রাষ্ট্রীয় সম্পত্তি বা সম্পদেরহানি করার চেষ্টা করছে তারা আমাদের দৃষ্টিতে অপরাধী। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

সূত্র: নতুন আরএসএস সোর্স