|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নিজেদের মাঠে ৫ উইকেট পাওয়া অনেক আনন্দের: হাসান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ পিএম
২৮৩ পঠিত
নিজেদের মাঠে ৫ উইকেট পাওয়া অনেক আনন্দের: হাসান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ হয়ে টেস্টে আলো ছড়িয়ে যাচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদ। সবশেষ সিলেট টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে তুলে নিলেন ৬ উইকেট।  সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, ঘরের মাঠে পাঁচ উইকেট পাওয়াটা সব সময়ই আমার জন্য খুবই স্পেশাল। নিজেদের মাঠে ভালো এক...

বাংলাদেশ হয়ে টেস্টে আলো ছড়িয়ে যাচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদ। সবশেষ সিলেট টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে তুলে নিলেন ৬ উইকেট। 

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, ঘরের মাঠে পাঁচ উইকেট পাওয়াটা সব সময়ই আমার জন্য খুবই স্পেশাল। নিজেদের মাঠে ভালো একটা সুযোগ ছিল, তাই অনুভূতিটা অনেক আনন্দের।’
বাংলাদেশে প্রথম হলেও ৫ উইকেট নেওয়ার কীর্তি আজকের আগে আরো ৪ বার গড়েছেন হাসান। তবে সে সব বিদেশের মাটিতে।

নিজের বোলিং নিয়ে ২৭ বছর বয়সী পেসার বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট সবসময়ই স্পেশাল। আমি জিনিসগুলো খুব সহজ রাখার চেষ্টা করি। কন্ডিশন যেমনই হোক, দলের চাওয়া অনুযায়ী বোলিং করা এবং ডিসিপ্লিন ধরে রাখাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

সিলেটের উইকেট পেসারদের জন্য সহায়ক হলেও এই টেস্টে এক দুই ঘণ্টা পরেই পিচ তার চরিত্র বদলেছে বলে জানান হাসান। উইকেট নিয়ে হাসান বলেছেন, ‘সিলেটের উইকেটে আমরা যখন খেলেছি, মুভমেন্ট থাকে, আকাশ মেঘলা থাকে।

বেশিরভাগ সময় ফাস্ট বোলারদের পক্ষেই থাকে কন্ডিশন। কিন্তু এই উইকেটটা সম্ভবত প্রথম এক-দুই ঘণ্টা পর খুবই ফ্ল্যাট হয়ে গিয়েছিল, পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি। তবে আমি আর তাসকিন ভাই চেষ্টা করেছি লাইন মেইনটেইন করে বল করার এবং কনসিস্টেন্সি বজায় রাখার।’

হাসানের ৬ উইকেট নেওয়ার দিনটা হতাশার হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের বিপরীতে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংস শেষ করেছে ৩ উইকেটে ৮৮ রানে। অতিথিদের থেকে এখনো ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

সূত্র: নতুন আরএসএস সোর্স