নীতা আম্বানির ১৬ কোটির ফড়িং ব্রোচ তৈরি করতে বিখ্যাত চীনা শিল্পীর কেন ১০ বছর লেগেছে
গণমাধ্যম ডেক্স
এক অনন্য সৃষ্টি ‘সোরিং স্পিরিট’ নামের ফড়িং আকৃতির ব্রোচ পরেছেন ভারতের বিখ্যাত ধনী পরিবারের নীতা আম্বানি। এটি তৈরি করতে বিখ্যাত চীনা গয়না শিল্পী ওয়ালেস চ্যানের সময় লেগেছে প্রায় ১০ বছর।
গয়না তৈরিতে কখনো কখনো শিল্পীর সৃজনশীলতা, ধৈর্য আর কারিগরি দক্ষতার এমন সমন্বয় ঘটে, যা একটি ছোট অলংকারকেও শিল্পকর্মে পরিণত করে। তেমনই এক অনন্য সৃষ্টি ‘সোরিং স্পিরিট’ নামের ফড়িং আকৃতির ব্রোচ।

এটি তৈরি করতে বিখ্যাত চীনা গয়না শিল্পী ওয়ালেস চ্যানের সময় লেগেছে প্রায় ১০ বছর। সম্প্রতি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির পোশাকে দেখা যাওয়ার পর বিরল এই অনুষঙ্গটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এর দাম ১২ কোটি রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি ২০ লাখের মতো বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্রোচটি তৈরি করতে ১০ বছর লাগল কেন?
স্বপ্নে পাওয়া নকশা
ফড়িং আকৃতির ব্রোচটির ভাবনা ওয়ালেস চ্যানের মাথায় এসেছিল একটি স্বপ্ন থেকে। সেই স্বপ্নের কল্পনাকে বাস্তব অলংকারে রূপ দিতে হয়েছে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে।

নিজস্ব যন্ত্রপাতি তৈরি
প্রচলিত যন্ত্র দিয়ে প্রয়োজনীয় সূক্ষ্ম কাজ করা সম্ভব হচ্ছিল না। তাই উপকরণগুলোকে নিজের পরিকল্পনা অনুযায়ী গড়তে বিশেষ যন্ত্রপাতি তৈরি করতে হয়েছিল তাঁকে।

টাইটানিয়ামের ব্যবহার
ফড়িংয়ের শরীর তৈরি হয়েছে টাইটানিয়াম দিয়ে। এটি হালকা হলেও অত্যন্ত শক্ত ধাতু। একে এমনভাবে তৈরি করতে হয়েছে, যাতে ব্রোচটি নমনীয় হয় এবং পরিধানকারীর শরীরের নড়াচড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নড়তে পারে।
দুর্লভ রত্নের কারুকাজ
এতে রয়েছে ১৭ দশমিক ৬৭ ক্যারেটের সাভোরাইট গারনেট, ডেমানটয়েড গারনেট, রুবি, গোলাপি স্যাফায়ার ও বিভিন্ন রঙের হীরা। প্রতিটি রত্নের অবস্থান ও বিন্যাস নির্ধারণ ছিল অত্যন্ত সূক্ষ্ম কাজ।


ডানার বিশেষ নকশা
ফড়িংয়ের ডানা তৈরি করা হয়েছে অ্যাবাকাস বা প্রাচীন গণনাযন্ত্রের পুঁতির আদলে। এর মাধ্যমে সময় ও গতির ধারণা ফুটিয়ে তুলেছেন শিল্পী। ডানার প্রতিটি অংশ হাতে তৈরি করতে হয়েছে।
কেন এটি এত বিশেষ?

এই ব্রোচের বিশেষত্ব শুধু এর দামি রত্নে নয়। একটি জীবন্ত ফড়িংয়ের নড়াচড়া, প্রকৃতির সৌন্দর্য, সময়ের ধারণা এবং আধুনিক প্রযুক্তিকে একই অলংকারে তুলে ধরেছেন ওয়ালেস চ্যান। প্রায় এক দশকের শ্রমে তৈরি এই ব্রোচ তাই গয়নার পাশাপাশি এক অনন্য শিল্পকর্ম।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ছবি: ইন্সটাগ্রাম
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সাভারে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
জাতীয় -
২
বিএফআরআইয়ের ২৯ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দিচ্ছে ফরেস্ট একাডেমি
জাতীয় -
৩
ডিএমপির অভিযান গ্রেপ্তার ৫৪৭, মামলা ৬৮
জাতীয় -
৪
সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি-স্থানীয়রা
জাতীয় -
৫
কংগ্রেসের দুই কক্ষে কে কত আসনে জয় পেল
জাতীয় -
৬
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি
জাতীয় -
৭
ক্যাফে খুলে ৫০ দিনে তরুণীর আয় ১৫ লাখ রুপি
জাতীয় -
৮
হেসুসের মৃত্যু: তদন্তে স্পেন পুলিশ, প্রতিপক্ষ গোলরক্ষক শাস্তির ঝুঁকিতে?
জাতীয় -
৯
২৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রি-পেইড রিচার্জ সেবা
জাতীয় -
১০
উদযাপন ও সেলফি: ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন
আন্তর্জাতিক -
১১
জার্সি বিক্রিতে মেসিকে টপকালেন লেভানডোভস্কি, আছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভানও
খেলাধুলা -
১২
প্রতিনিধি পরিষদে আরও আসন পাচ্ছে ডেমোক্র্যাটরা
জাতীয় -
১৩
এবার ফোনে হুমকি বার্তা পেলেন আয়ুষ্মান
বিনোদন -
১৪
শুধু হালান্ড গোল করবে? অসস্তোষ ম্যানসিটি কোচের
জাতীয় -
১৫
শ্রমিক আন্দোলনে মারধরের শিকার তৌফিকের মরদেহ পৌঁছাল গ্রামে, দাফন সম্পন্ন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন