|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নারায়ণগঞ্জেও সংঘর্ষ, আহত ৯ পুলিশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ পিএম
১৫৪ পঠিত
নারায়ণগঞ্জেও সংঘর্ষ, আহত ৯ পুলিশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো শিবু মার্কেট এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা অবরোধ করেন। অবরোধকালে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়...

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো শিবু মার্কেট এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা অবরোধ করেন। অবরোধকালে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুর করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা একযোগে রাস্তায় নেমে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশনের শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ না করে মূল ফটকের সামনে দাঁড়িয়ে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা পার্শ্ববর্তী মাইক্রো ফাইবার কারখানার শ্রমিকদেরও আন্দোলনে নামতে প্ররোচিত করেন এবং কারখানাটিতে ছুটি ঘোষণা করতে কর্তৃপক্ষকে বাধ্য করেন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকদেরও কাজ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিতে বাধ্য করেন।

পরে দুপুর আড়াইটার দিকে কয়েক হাজার শ্রমিক একত্রিত হয়ে কাঠেরপুল এলাকা থেকে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকার দিকে অগ্রসর হন। এ সময় পুলিশ প্রধান সড়কে প্রবেশের মুখ বন্ধ করে দিলেও বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কে প্রবেশ করে অবস্থান নেন। ফলে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুই ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের একপর্যায়ে শ্রমিকরা উচ্ছৃঙ্খল হয়ে সড়কে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৫টার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। তারা সরে যাওয়ার পরপরই সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আজ নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় জেলা পুলিশের ৩ জন এবং শিল্প পুলিশের ৬ জন সদস্য আহত হয়েছেন।

সার্বিক পরিস্থিতির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করলে প্রথমে আমরা তাদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে তারা সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর শুরু করলে বিকেল ৫টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। দুই ঘণ্টা অবরোধের পর বর্তমানে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছেন এবং যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

সূত্র: কালবেলা