|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ জন গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম
৩৮৭ পঠিত
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ জন গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৩ ক্যান বিয়ার, ২৯৫টি ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। পুলিশ...
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৩ ক্যান বিয়ার, ২৯৫টি ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৮৮ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার ১৪ আসামি, ১ জন চোর, অন্যান্য ধারায় ৪ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্য রয়েছেন। থানাভিত্তিক অভিযানে সর্বাধিক ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের মধ্যে ২ মাদক ব্যবসায়ী, ৫২ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১০ জন, অন্যান্য ধারায় ১ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য রয়েছেন। এ সময় ৬৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। একই সময়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০টি ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ৮ আসামিসহ ২৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে সোনারগাঁ থানা পুলিশ ১১ মাদকসেবী, ১ চোর ও পরোয়ানাভুক্ত ১ জনসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ ২৫টি ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী, ৭ মাদকসেবী ও নিয়মিত মামলার ৩ আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। এছাড়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৬ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ২ আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন ও অন্যান্য ধারায় ৩ জনসহ ৭ জনকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানা পুলিশ ৩ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৩ জন ও নিয়মিত মামলার ১ আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স