|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ ফিরতে জনি ডেপের শর্ত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম
৩৯৬ পঠিত
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ ফিরতে জনি ডেপের শর্ত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আইকনিক চরিত্র ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে আবারও পর্দায় হাজির হবেন জনি ডেপ। দীর্ঘ বিরতির পর তার এই ফেরা নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ কিস্তিতে আবারও দেখা যাবে কি না- গুঞ্জন ও জল্পনা-কল্পনার উত্তর দিলেন জনি ডেপ নিজেই।...

আইকনিক চরিত্র ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে আবারও পর্দায় হাজির হবেন জনি ডেপ। দীর্ঘ বিরতির পর তার এই ফেরা নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ কিস্তিতে আবারও দেখা যাবে কি না- গুঞ্জন ও জল্পনা-কল্পনার উত্তর দিলেন জনি ডেপ নিজেই।

নতুন সিনেমা ‘ইবেনেজার’-এর প্রচারণায় অংশ নিয়ে এ কিংবদন্তি অভিনেতা ইঙ্গিত দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির মূল প্রযোজক জেরি ব্রুকহেইমারের অনুরোধে তিনি আবারও জলদস্যুর পোশাকে পর্দায় হাজির হতে পারেন। এর আগে আইনি জটিলতা এবং ডিজনি স্টুডিওর সঙ্গে দূরত্বের কারণে ডেপ জানিয়েছিলেন তিনি আর কখনো এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন না।

তিক্ততা ভুলে জলদস্যু রূপে ফেরার ক্ষেত্রে জনি ডেপ শর্ত দিয়েছেন। তিনি জানান, পাইরেটস ফ্র্যাঞ্চাইজিকে একটি সুন্দর ও সম্মানজনক সমাপ্তির দিকে যদি নিয়ে যাওয়া হয় এবং দস্যু চরিত্রটিকে কেবল একটি ইতিবাচক বা ভালো বার্তা দিয়ে বিদায় জানানো হলেই তিনি ফিরবেন।

গত বছর প্রযোজক ব্রুকহেইমার নিশ্চিত করেছিলেন, ‘স্ক্রিপ্ট পছন্দ হলে জনি ডেপ কাজ করতে রাজি হবেন। আমরা সিনেমাটি বানাতে চাই, কিন্তু তার আগে সঠিক চিত্রনাট্য হাতে পেতে হবে। আমরা এখনো চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারিনি, তবে বেশ কাছাকাছি আছি।’

২০০৩ সালে গোর ভারবিনস্কি পরিচালিত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আইকনিক ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। প্রথম কিস্তিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অরল্যান্ডো ব্লুম (উইল টার্নার) ও কেইরা নাইটলি (এলিজাবেথ সোয়ান)।

পরে জনি ডেপ ২০০৬ সালে ‘ডেড ম্যানস চেস্ট’ এবং ২০০৭ সালে ‘এট ওয়ার্ল্ডস অ্যান্ড’ সিনেমায় একই চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করেন। এরপর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও পঞ্চম পর্ব—‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এবং ‘ডেড ম্যান টেল নো টেলস’ (২০১৭)-এ শেষবারের মতো দেখা গিয়েছিল ডেপকে।
বেশ কয়েক বছর পর আবার জলদস্যুরূপে সেই আইকনিক রুপালি পোশাকে তাকে দেখা যাবে কি না, সেটাই এখন হলিউডের বড় চমক।

সূত্র: রেডিফ.কম


 

সূত্র: নতুন আরএসএস সোর্স