পর্তুগালে সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিংয়ের গ্লোবাল মঞ্চে বাংলাদেশ
গণমাধ্যম ডেক্স
আইএসটিকিউবি জেনারেল অ্যাসেম্বলি ২০২৬-এ বিএসটিবি প্রতিনিধিদল; ১০ হাজার সফটওয়্যার কোয়ালিটি ও টেস্ট ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্য এবং এসকিউএটি বাংলাদেশে বিশ্বনেতাদের আমন্ত্রণ।
পর্তুগালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ড (আইএসটিকিউবি)-এর জেনারেল অ্যাসেম্বলি ২০২৬-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) প্রতিনিধিদল। বিএসটিবি প্রেসিডেন্ট এম নুরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং খাতের অগ্রগতি, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বৈশ্বিক কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হয়।
সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ১০ হাজার আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার কোয়ালিটি ও টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি ও কর্মসংস্থানের লক্ষ্য তুলে ধরা হয়। এ উদ্যোগে আইএসটিকিউবির আন্তর্জাতিক নেটওয়ার্ক, সার্টিফিকেশন ও দক্ষতা উন্নয়ন সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
বাংলাদেশে এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিএসটিবি বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয়ে এ উদ্যোগকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করতে চায়।
এদিকে আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য চতুর্থ এসকিউএটি বাংলাদেশ ২০২৬ সম্মেলনে আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লাউডিয়া এবং সাবেক প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনুসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএসটিবি আয়োজিত সম্মেলনটির একাডেমিক পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।
বিএসটিবি প্রেসিডেন্ট এম নুরুজ্জামান বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং পেশাজীবী তৈরির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা। ১০ হাজার দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি ও তাঁদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার, বিশ্ববিদ্যালয়, সফটওয়্যার শিল্প এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
পর্তুগালের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ এবং ঢাকায় আসন্ন এসকিউএটি বাংলাদেশ সম্মেলন দেশের সফটওয়্যার শিল্প, আন্তর্জাতিক সার্টিফিকেশন ও দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
২
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয় -
৩
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
জাতীয় -
৪
প্রথমবারের মত নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য
জাতীয় -
৫
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সারাবাংলা -
৬
বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৭
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি
জাতীয় -
৮
নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে
জাতীয় -
৯
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
জাতীয় -
১০
শ্রমিকদের হামলায় নিহত তরুণের মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা
জাতীয় -
১১
ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতাকে কতটা চেনেন
জাতীয় -
১২
বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা
জাতীয় -
১৩
এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ
জাতীয় -
১৪
সোনম ওয়াংচুকের স্কুলে ক্লাস বন্ধের নোটিশ
জাতীয় -
১৫
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি
খেলাধুলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডেমো নিউজ
সারাবাংলা -
১১
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন