|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রবাসে ব্যর্থতা ও ব্যবসায় ক্ষতি, প্রাণ দিলেন যুবক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম
৩১৬ পঠিত
প্রবাসে ব্যর্থতা ও ব্যবসায় ক্ষতি, প্রাণ দিলেন যুবক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হৃদয় হাসান (২৯) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। কীটনাশক পানের চার দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  রোববার (১ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার হোম কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ অক্টোবর কীটনাশক...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হৃদয় হাসান (২৯) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। কীটনাশক পানের চার দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  রোববার (১ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার হোম কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ অক্টোবর কীটনাশক পান করেন তিনি।  নিহত হৃদয় হাসান উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন হৃদয়। তবে সেখানে প্রত্যাশা অনুযায়ী কাজের সুযোগ না পাওয়ায় চার বছর আগে দেশে ফিরে আসেন তিনি। এরপর তিনি দেশে পোল্ট্রি ফার্মসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করেও ক্ষতিগ্রস্ত হন। সব মিলিয়ে তারপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন হৃদয়। একপর্যায়ে গত ২৯ অক্টোবর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।  বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার মুগদা এলাকার হোম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।  ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন কালবেলাকে জানান, হৃদয় হাসান প্রবাসে থাকলেও সেখানে আশানুরূপ কাজ পাননি। পরে দেশে ফিরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ হতাশা থেকে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সূত্র: কালবেলা