|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রিয়জনের স্মৃতিতে মোমবাতি ও ফুল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৫৭ এএম
৩৩৪ পঠিত
প্রিয়জনের স্মৃতিতে মোমবাতি ও ফুল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
একই সঙ্গে বিশ্বজুড়ে প্রয়াত সব মানুষের আত্মার শান্তি কামনা করেন তাঁরা। গতকাল রোববার ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থনা ও স্মরণের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

মৃত স্বজনদের স্মরণে প্রতিবছর ২ নভেম্বর অল সোলস ডে বা বিশ্ব আত্মা দিবস পালন করেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এদিন সমাধিক্ষেত্রে জড়ো হন নানা বয়সী মানুষ। প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালান, ফুল দিয়ে সাজান। তাঁদের আত্মার শান্তি কামনায় করেন বিশেষ প্রার্থনা। একই সঙ্গে বিশ্বজুড়ে প্রয়াত সব মানুষের আত্মার শান্তি কামনা করেন তাঁরা। গতকাল রোববার ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থনা ও স্মরণের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

অল সোলস ডে উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটায় পবিত্র জপমালা রানী ক্যাথেড্রালের সমাধিক্ষেত্রে মোমবাতি জ্বালানো হয়েছে
প্রয়াত সব মানুষের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন খ্রিষ্টধর্মাবলম্বীরা
প্রিয়জনদের স্মরণে প্রার্থনায় অংশ নিতে সমাধিক্ষেত্রে এসেছেন নানা বয়সী মানুষ
মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করছেন তিনি
অল সোলস ডে উপলক্ষে চট্টগ্রামের পবিত্র জপমালা রানী ক্যাথেড্রালের সমাধিক্ষেত্রে প্রার্থনায় অংশ নেন খ্রিষ্টধর্মাবলম্বীরা
প্রয়াত স্বজনদের স্মরণে সমাধিতে মোমবাতি জ্বালানো হয়েছে
দিবসটি উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে পবিত্র জপমালা রানীর গির্জার সমাধিক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা
সমাধিতে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা চলছে। তেজগাঁও, ঢাকা
প্রয়াত স্বজনদের সমাধিতে মোমবাতি জ্বালাতে সমবেত হয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। তেজগাঁও, ঢাকা
প্রয়াত স্বজনদের স্মরণে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনেরা। তেজগাঁও, ঢাকা

সূত্র: প্রথম আলো