|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরি, আবেদন যেভাবে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম
৪৩৮ পঠিত
ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরি, আবেদন যেভাবে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
তরুণ ও মেধাবীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের তথ্যপ্রযুক্তি (আইটি) প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে ভর্তির জন্য আবেদন আহ্বা...

তরুণ ও মেধাবীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের তথ্যপ্রযুক্তি (আইটি) প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের জন্য রয়েছে চাকরির সুযোগও।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা বিনা খরচে আন্তর্জাতিক মানের আইটি প্রশিক্ষণ নিতে পারবেন। প্রযুক্তিনির্ভর চাকরির বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ সম্পন্ন করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে কর্মরত রয়েছেন। গত ১৯ বছর ধরে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন আইটি পেশাজীবী তৈরি হয়েছে। তারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

যেসব সুবিধা পাবেন

এটি সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণের কোর্সগুলোর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। কোর্স সফলভাবে শেষ করার পর উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা প্রতিষ্ঠানটির প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা ও শর্ত

৭৫তম রাউন্ডে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখের মধ্যে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আগে আইএসডিবি-বিআইএসইডব্লিউর কোনো রাউন্ডে কোনো কোর্সে অংশ নেওয়া প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত কোর্সগুলো শুধু ঢাকায় পরিচালিত হবে।

স্নাতক ও সমমান ডিগ্রিধারীদের কোর্স

১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার।
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস।
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট।
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স

১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড।
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট।
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস।
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এএসপি.নেট।
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স।
৭. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য আইএসডিবি-বিআইএসইডব্লিউর নির্ধারিত আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: https://apply.isdb-bisew.info/

আবেদনের শেষ সময়

আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইএসডিবি-বিআইএসইডব্লিউ দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স