|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৯ এএম
৪০৮ পঠিত
বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুরেজ আবদুল্লাহ বলেন, সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে যোগ দেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপরই তাঁকে দ্রুততার সঙ্গে সিলেট নগরে নিয়ে আসা হয়। এ সময় মন্ত্রীকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ আরও জানান, বর্তমানে মন্ত্রী আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তিনি হাসপাতালেই পূর্ণ বিশ্রামে রয়েছেন।

সূত্র: প্রথম আলো