|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিছানার নিচে মিলল ইয়াবা-গাঁজা, ২ জনের বিরুদ্ধে মামলা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম
৪২৮ পঠিত
বিছানার নিচে মিলল ইয়াবা-গাঁজা, ২ জনের বিরুদ্ধে মামলা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা জব্দসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সদর উপজেলার গোপালপুর বসন্তপুর এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।  গ্রেপ্তার আব্দুস সাল...
মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা জব্দসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সদর উপজেলার গোপালপুর বসন্তপুর এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।  গ্রেপ্তার আব্দুস সালাম (৪৮) গোপালপুর বসন্তপুর এলাকার আবুল কালামের ছেলে। এছাড়া আলাউদ্দিন (২৫) নামে আরও একজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা করেছে অধিদপ্তর। আসামি আলাউদ্দিন যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রিদেয়াড়া গ্রামের রহিমের ছেলে। তিনি বর্তমানে মেহেরপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারে রংমিস্ত্রি হিসেবে কর্মরত। তবে অভিযানে তার গ্রেপ্তারের বিষয়ে অধিদপ্তরের দেওয়া তথ্যে কিছু উল্লেখ করা হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপালপুর বসন্তপুর এলাকার বাসিন্দা আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। ভবনের একটি কক্ষে খাটের ওপর বিছানার নিচে তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতরে সাদা রঙের ছোট প্লাস্টিকের কৌটায় রাখা ছিল ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট। একই ব্যাগে পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।  অধিদপ্তরের হিসাব অনুযায়ী, উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। পরে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রহমত আলী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেন। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাশেল আহমেদ কালবেলাকে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপালপুর বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স