বাড়ির পাশে গর্তে জমা পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
গণমাধ্যম ডেক্স
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে উপজেলার টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম হুমায়রা। সে কলমাকান্দার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল হুমায়রা। মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে গর্তের পানি থেকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামসাদ সারওয়ার প্রথম আলোকে জানান, তিনিই শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জুলাই হত্যাচেষ্টা মামলার আসামি শ্রমিকনেতার নেতৃত্বে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি
সারাবাংলা -
২
নবায়নযোগ্য জ্বালানিতে বছরে বিনিয়োগ প্রয়োজন ১৫৪ কোটি ডলার: গবেষণা
অর্থনীতি -
৩
জমজমের পানি পাচারের চেষ্টা, সৌদিতে শাস্তির মুখে অভিযুক্ত
জাতীয় -
৪
নতুন দিগন্তের সন্ধানে বস্ত্র অধিদপ্তর- লক্ষ্য টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তর
জাতীয় -
৫
হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ নার্সকে অব্যাহতি
জাতীয় -
৬
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু
জাতীয় -
৭
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
জাতীয় -
৮
নারায়ণগঞ্জে লিংক রোড আবারও অবরোধ, আটকা বহু যানবাহন
জাতীয় -
৯
চট্টগ্রামে জমি দখলের অভিযোগে সৌদি আরবে সংবাদ সম্মেলন
জাতীয় -
১০
বন্ধুকে হত্যার ২০ দিন পর দুঃস্বপ্নে তাড়িত হয়ে আত্মসমর্পণ খুনির
আন্তর্জাতিক -
১১
অর্থের অভাবে যেন তারুণ্যের উদ্ভাবনী আইডিয়া হারিয়ে না যায়: প্রধানমন্ত্রী
জাতীয় -
১২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী নেতার মৃত্যু
জাতীয় -
১৩
স্মৃতিশক্তি বাড়ানোর উপায়: বিশেষজ্ঞের দেওয়া ১০টি সহজ পরামর্শ
জাতীয় -
১৪
বিজেপি নেতাদের আপত্তিতে সরানো হলো দিয়া মির্জার ভিডিওটি, আদালতের অসন্তোষ
জাতীয় -
১৫
ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন