|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ব্যালন ডি’অরে নির্দিষ্ট ফুটবলারকে ভোট দিতে চাপ! প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম
৩৫৪ পঠিত
ব্যালন ডি’অরে নির্দিষ্ট ফুটবলারকে ভোট দিতে চাপ! প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
২০২৬ ব্যালন ডি’অরের ভোটে আশরাফ হাকিমিকে সবার ওপরে রেখেছিলেন মরক্কোর সাংবাদিক মুস্তাফা বাদরি। তবে ভোট দেওয়ার আগে তাকে হাকিমির বিপক্ষে ভোট দিতে চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। অন্য একজন খেলোয়াড়ের পক্ষে ভোট দিতে তাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলেও জানিয়েছেন এই সাংবাদিক। আন্তর্জাতিক ভোটার প্যা...

২০২৬ ব্যালন ডি’অরের ভোটে আশরাফ হাকিমিকে সবার ওপরে রেখেছিলেন মরক্কোর সাংবাদিক মুস্তাফা বাদরি। তবে ভোট দেওয়ার আগে তাকে হাকিমির বিপক্ষে ভোট দিতে চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। অন্য একজন খেলোয়াড়ের পক্ষে ভোট দিতে তাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলেও জানিয়েছেন এই সাংবাদিক।

আন্তর্জাতিক ভোটার প্যানেলের সদস্য বাদরি সম্প্রতি ‘আফ্রিকফুট’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তার দাবি, ভোটের শেষ মুহূর্তে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে হাকিমির বিপক্ষে ভোট দিতে বলেন। তবে তাদের অনুরোধে সাড়া দেননি তিনি। চাপ প্রয়োগকারীদের পরিচয় কিংবা যে খেলোয়াড়ের পক্ষে ভোট দিতে বলা হয়েছিল, তার নামও প্রকাশ করেননি বাদরি।

নিজের ভোটের ব্যাখ্যায় বাদরি বলেন, মরক্কোর প্রতি ভালোবাসা তার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তবে হাকিমিকে সবার ওপরে রাখার পেছনে যথেষ্ট ক্রীড়াগত যুক্তিও ছিল। তার মতে, হাকিমি শুধু ভালো ডিফেন্ডারই নন, আক্রমণেও দারুণ কার্যকর একজন খেলোয়াড়।

বাদরির ভোটে দ্বিতীয় স্থানে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, তৃতীয় লামিন ইয়ামাল। তবে ২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত ফলাফলে হাকিমি ছিলেন ১৩তম। পুরস্কারটি জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন।

তথ্যসূত্র : মরক্কো ওয়ার্ল্ড নিউজ.কম

সূত্র: নতুন আরএসএস সোর্স