|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মজুরি বোর্ড গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: টুকু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১১:৫০ এএম
১৯০ পঠিত
মজুরি বোর্ড গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: টুকু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ইতোমধ্যে গঠন করা হয়েছে। এখন আর আন্দোলন করার সুযোগ নেই। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে তারা সফল হতে পারবে না।’ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকার সাভার উপজেলা...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ইতোমধ্যে গঠন করা হয়েছে। এখন আর আন্দোলন করার সুযোগ নেই। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে তারা সফল হতে পারবে না।’ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকার সাভার উপজেলা পরিষদে গার্মেন্টস খাতে চলমান অস্থিরতা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও সমাধানের উদ্যোগ চলমান রয়েছে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কেউ যেন পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি। বৈঠক শেষে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। অবৈধভাবে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষ চলছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স