‘মন বলে পারব, কিন্তু শরীর বলে একটু থামো বন্ধু’
গণমাধ্যম ডেক্স
৮৪ বছর বয়সেও কাজের ব্যস্ততায় ফুরসত নেই অমিতাভ বচ্চনের। একের পর এক কাজ সামলানোর পাশাপাশি নিয়মিত শরীরচর্চার অভ্যাসও ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। তবে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে কাজের চাপ সামলানো যে সহজ হচ্ছে না, তা জানালেন বলিউডের ‘শাহেন শাহ’। সম্প্রতি নিজের ব্লগে অনিদ্রা, শারীরচর্চা এবং ব্যস্ত জীবনযাপনের নানা সমস্যার কথা জানিয়েছেন অভিনেতা। ২ নভেম্বর ব্লগে অমিতাভ জানান, লেখার সময়ে অক্ষরের আকার ছোট-বড় করা নিয়ে সমস্যায় পড়ছেন তিনি। কীভাবে সেই সমস্যার সমাধান করবেন, তা বুঝতে পারছেন না। অভিনেতার কথায়, “ব্লগ লেখার সময়ে অক্ষরের আকার নিয়ে সমস্যায় পড়ছি। কেউ যদি জানেন কীভাবে ঠিক করতে হয়, তাহলে বুঝিয়ে দেবেন। গুগলে খুঁজেও নির্দেশগুলি বুঝতে পারিনি।” এরপরেই ঘুমের সমস্যার কথা জানান অমিতাভ। আগের রাতে ব্লগ লেখা উচিত ছিল, এই চিন্তা মাথায় ঘুরতে থাকায় স্বাভাবিক সময়ের আগেই ঘুম ভেঙে যায় তার। ঘুমিয়ে পড়ার জন্য নানা পদ্ধতি অবলম্বন করেও বিশেষ লাভ হয়নি। শেষ পর্যন্ত স্বাভাবিক উপায়েই ঘুমনোর চেষ্টা করেন তিনি। কম্বলের মধ্যে নিজেকে মুড়ে ভ্রূণের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়েন অমিতাভ। বিগ বি-র আশা, তাতে যদি কিছুটা ঘুম আসে। সকালের অভিজ্ঞতা নিয়েও লিখেছেন অভিনেতা। বার বার হাই ওঠার প্রসঙ্গ টেনে শরীরে অক্সিজেনের প্রয়োজনের কথাও উল্লেখ করেছেন তিনি। কিন্তু হাই উঠলেও পর্যাপ্ত পরিমাণে তার ঘুম হচ্ছে না বলেও জানান অমিতাভ। শুধু ঘুম নয়, শরীরচর্চার অভ্যাসেও ছেদ পড়েছে বলে জানিয়েছেন অমিতাভ। নিজের মনের ইচ্ছা এবং শরীরের সীমাবদ্ধতার কথা বলতে গিয়ে অমিতাভ লেখেন, “মন বলে, হ্যাঁ, পারব। কিন্তু শরীর বলে, একটু থামো বন্ধু!”
জাপানে রবীন্দ্রনাথের স্মৃতির খোঁজে
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‘মাফ করে দিলাম’
সারাবাংলা -
২
বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি
জাতীয় -
৩
পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে
জাতীয় -
৪
একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার, কে কোথায় দায়িত্বে
জাতীয় -
৫
সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করছে উগান্ডা
জাতীয় -
৬
বাংলাদেশ সোলার এক্সপোতে সোলারিকের অংশগ্রহণ
জাতীয় -
৭
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮০
জাতীয় -
৮
জাপানে রবীন্দ্রনাথের স্মৃতির খোঁজে
জাতীয় -
৯
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
বিনোদন -
১০
বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে জব্দ নথি
জাতীয় -
১১
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক
জাতীয় -
১২
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
সারাবাংলা -
১৩
তিন দিন বন্ধ থাকবে সামিটের টার্মিনাল: গ্যাস সংকট বাড়বে কতটা?
অর্থনীতি -
১৪
বিশ্বজুড়ে অস্থিরতা ও সংঘাত বাড়ছে, সতর্ক করলেন রাজা চার্লস
জাতীয় -
১৫
ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল মায়ের
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডেমো নিউজ
সারাবাংলা -
১১
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন