|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মিরপুরের পরিণতি সিলেটে এড়াতে পারবে বাংলাদেশ?

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম
৩৫২ পঠিত
মিরপুরের পরিণতি সিলেটে এড়াতে পারবে বাংলাদেশ?
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট

টেস্ট চ্যাম্পিয়নশিপে যেখানে ফাইনালে খেলার স্বপ্ন বুনছিল বাংলাদেশ, সেখানে দেখতে হচ্ছে বড় হোঁচট। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথমটি হার ৮ উইকেটে। ম্যাচে টাইগারদের ছিল বেশকিছু ভুল, জানালেন কোচ ফিল সিমন্স। দ্বিতীয় টেস্টে সেগুলো না করার কথা বললেন তিনি। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে এগিয়ে ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘আমাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করতে পেরেছে, এমন দল খুব একটা দেখিনি। তবে এবার আমরা ভালো বোলিং করতে পারিনি এবং সেটাও আমরা মেনে নিয়েছি। এমন সবসময় ঘটে না। স্পিনাররা আমাদের মূল শক্তির অংশ। এখন অনেক ফাস্ট বোলার উঠে আসছে এবং স্পিনাররাও আমাদের শক্তির জায়গা।’ ‘আমরা স্বীকার করছি এবং নিজেদের দায় নিচ্ছি যে, যতটা ভালো ব্যাট করা উচিত ছিল আমরা তা করতে পারিনি। তারা ভালো বল করেছে। তবে টেস্টে প্রতিপক্ষ ভালো বল করতেই আসবে। কাজেই আমাদের ব্যাটিং ধরন পাল্টাতে হবে। তাদের বিপক্ষে কীভাবে খেলব, কীভাবে রান তুলব, কীভাবে রক্ষণাত্মক থাকব, প্রথম টেস্টে যেসব বিষয় আমরা সঠিকভাবে করতে পারিনি, সেসবে উন্নতি করতে হবে।’