|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:১৭ পিএম
২৫৫ পঠিত
রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবার কলেজটির ৪৬ জন পরীক্ষার্থীর সবাই পেয়েছেন জিপিএ-৫। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যক্ষ ক্যাপ...

এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবার কলেজটির ৪৬ জন পরীক্ষার্থীর সবাই পেয়েছেন জিপিএ-৫।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর বলেন, রাজশাহী ক্যাডেট কলেজের ভালো ফলের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার চর্চা করানো হয়।

তিনি আরও বলেন, সৃজনশীলতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে। ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক চরিত্রের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া কামনা করছি।

সূত্র: নতুন আরএসএস সোর্স