|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:২৪ পিএম
২৯৫ পঠিত
রিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
‘মেধার বিকাশ, সৃজনের উচ্ছ্বাস; সাহিত্য-সংস্কৃতিতে রিডার্সের নতুন আভাস’ স্লোগানকে সামনে রেখে রিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত...

‘মেধার বিকাশ, সৃজনের উচ্ছ্বাস; সাহিত্য-সংস্কৃতিতে রিডার্সের নতুন আভাস’ স্লোগানকে সামনে রেখে রিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির।

বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, সোহেল ইয়াসিন, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল হক আকিব এবং কো-অর্ডিনেটর মো. তানভীর হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিসেস সামসাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস এম নসরুল কদির বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের মানবিক, আদর্শবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

তিনি রিডার্স ইংলিশ স্কুলের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি চট্টগ্রামে আধুনিক শিক্ষার প্রসার এবং অভিভাবকদের আস্থা অর্জনে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের সেরা শিক্ষক হিসেবে সম্মাননা পান নাবিলা আহসান চৌধুরী ও ফারিহা জাবিন ঐশী। সেরা শিক্ষার্থী হিসেবে সম্মাননা অর্জন করে আয়মান আজিজ চৌধুরী ও তৌফিকা হাসান অহনা।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইরিন সাকী ও শ্রাবন্তী বড়ুয়া। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রিয়াঙ্কা বড়ুয়া, আকলিমা হাশেম, সেলিনা আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।  

সূত্র: নতুন আরএসএস সোর্স