|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’-এর যাত্রা শুরু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:০৩ পিএম
৩৩৯ পঠিত
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম  ‘ক্যানভাস’-এর যাত্রা শুরু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে একটি দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’ (সেন্টার ফর আর্টস, নেটওয়ার্কিং, ভোকেশনাল অ্যান্ড অ্যাপ্লায়েড স্কিলস)। শিক্ষার্থীদের পেশাভিত্তিক ও ক্যারিয়ারমুখী বহুমুখী দক্ষতা বিকাশ, সৃজনশীল ও প্রয়োগভিত্তিক শিক্ষার প্রসার এবং শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের ম...

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে একটি দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’ (সেন্টার ফর আর্টস, নেটওয়ার্কিং, ভোকেশনাল অ্যান্ড অ্যাপ্লায়েড স্কিলস)। শিক্ষার্থীদের পেশাভিত্তিক ও ক্যারিয়ারমুখী বহুমুখী দক্ষতা বিকাশ, সৃজনশীল ও প্রয়োগভিত্তিক শিক্ষার প্রসার এবং শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে এর যাত্রা শুরু হয়েছে। 

গতকাল রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান উপস্থিত ছিলেন।

এ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী ব্যবহারিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও নবীন পেশাজীবীদের দক্ষতা বিকাশ, ক্যারিয়ার পরিকল্পনা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে সহায়তা করাই এর মূল লক্ষ্য। 

প্রাথমিকভাবে পাঁচটি স্বল্পমেয়াদি কোর্স নিয়ে ক্যানভাসের কার্যক্রম শুরু হচ্ছে। এগুলো হলো অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন মার্চেন্ডাইজিং, এআই অগমেন্টেড কনটেন্ট ডেভেলপমেন্ট, এআই অগমেন্টেড সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং নিউজ প্রেজেন্টিং, রিপোর্টিং অ্যান্ড স্পিকিং। পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্যারিয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

পোশাক ও ফ্যাশনশিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি এবং গণমাধ্যম খাতে দক্ষ জনবলের চাহিদা বিবেচনায় এসব কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে শিল্প খাতের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে। 

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান বলেন, ক্যানভাসের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মজীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান, ভারপ্রাপ্ত ট্রেজারার এ. কে. এম. দেলোয়ার হোসেন, এফসিএমএ, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম রিন্টু এবং ক্যানভাসের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এ. কে. এম. মশিউর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন কোর্সের সমন্বয়কারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সূত্র: কালবেলা