রাশিয়াসহ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ছাড়পত্র নয়
গণমাধ্যম ডেক্স
মানব পাচার ঠেকাতে নজরদারি কড়াকড়ি করেছে সরকার। রাশিয়াসহ ১২টি দেশে কর্মী পাঠাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদন ছাড়া কোনো ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
গতকাল বুধবার বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এমন নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়াগামী কর্মীদের ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু না করার নির্দেশনা দেওয়া হলো।
এরপর একই দিনে সংগঠনের সদস্য সব রিক্রুটিং এজেন্সিকে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। মন্ত্রণালয়ের চিঠি পেয়ে সবাইকে সতর্ক করতেই সদস্যদের জানায় তারা। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার অনুলিপি বায়রা সদস্যদের পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে সাতটি পর্যন্ত নিয়োগের চাহিদাপত্রের জন্য মন্ত্রণালয়ের অনুমতি লাগত না। এ সুযোগ কাজে লাগিয়ে নকল নিয়োগপত্র এনে কর্মী পাঠানোর নামে অভিযোগ আছে। নতুন নির্দেশনার পর প্রতিটি নিয়োগের চাহিদাপত্র আগে অনুমোদন নিতে হবে। এতে নজরদারি ও জবাবদিহি বাড়বে।
১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের নিয়োগপত্র, মন্ত্রণালয়ের অনুমোদন এবং বহির্গমন ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি বলে মনে করছেন খাত=সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিবাসনপ্রক্রিয়ায় যুক্ত কয়েকটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলছেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু ভিসা পাওয়া কিংবা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরির প্রস্তাব পাওয়া বৈধ ও নিরাপদ অভিবাসনের নিশ্চয়তা নয়। সংশ্লিষ্ট দেশের কর্মসংস্থানের প্রকৃত সুযোগ, নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি, বেতন-ভাতা, ভিসার ধরন এবং বাংলাদেশের সরকারি অনুমোদন যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা বলছেন, বিশেষ করে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনামসহ কয়েকটি দেশে অনলাইন প্রতারণা ও স্ক্যাম কম্পাউন্ডে জোরপূর্বক আটকে রেখে প্রতারণামূলক কাজে বাধ্য করার ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে। চাকরির প্রলোভনে এসব দেশে গিয়ে অনেক বাংলাদেশি প্রতারণা, শোষণ, আটকে রাখা ও মানব পাচারের শিকার হয়েছেন। ফলে এসব গন্তব্যে কর্মসংস্থানের নামে কোনো প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। রাশিয়ায় গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছেন অনেকে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য
জাতীয় -
২
আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন
জাতীয় -
৩
চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য
জাতীয় -
৪
দ্য ভিজিট
জাতীয় -
৫
জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় -
৬
‘প্যারিসের ছবি’তে ফ্রান্সের স্বীকৃতি, উজ্জ্বল বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়
জাতীয় -
৭
ফেনীতে দুইটি এলজি ও কার্তুজ উদ্ধার
জাতীয় -
৮
যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড
জাতীয় -
৯
রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১০
এবার পরিচালনায় আসছেন দীপা খন্দকার?
জাতীয় -
১১
লোক ঐতিহ্যের গল্প নিয়ে শিল্পকলার মঞ্চে ‘সোনাই’
জাতীয় -
১২
ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া, ব্যবহার করা যাবে হেলিকপ্টার থেকে
আন্তর্জাতিক -
১৩
দেড় শ বছরে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমেছে, কী এর কারণ?
জাতীয় -
১৪
কীভাবে বুঝবেন আপনি একই সঙ্গে অন্তর্মুখী ও বহির্মুখী?
জাতীয় -
১৫
৩ হাজার বছর আগে সন্তানকে দেওয়া এক পুণ্যবান বাবার ৯ উপদেশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন